=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বকাপে গোল করে ভারতকে জেতাল বাংলার ছেলে, জানুন পরিচয়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুতেই বড় জয়। অনূর্ধ্ব 15 বিশ্বকাপে শুভারম্ভ করল ভারত (India)। 4-2 ব্যবধানে লাওসকে হারিয়ে দিল ব্লু কল্টস। এদিন দেশের হয়ে জোড়া গোল করে নাম রাখলেন আর লালরেমরুতফেলা। অন্যদিকে একটি গোল করলেন ম্যাকডোনিশ এনগাইরাংবাম, অপরটি এল বাংলা তথা হুগলি (Hooghly) জেলার শ্রীরামপুরের সাতঘরা পূর্বপাড়ার সৌম্যজিৎ সরকারের পা থেকে। রাজ্যের কিশোর প্রতিভার এমন কীর্তিতে বিশ্ব মঞ্চে উজ্জ্বল হল বাংলার মুখ।

ধুমধাম করে জুনিয়র বিশ্বকাপের আয়োজন করল ফিফা

একেবারে প্রথমবারের মতো অনূর্ধ্ব 15 বিশ্বকাপের আয়োজন করল ফিফা। যেহেতু প্রথমবার, তাই এবারের বিশ্বকাপকে উৎসবের চেহার দিতে চেয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এবার 211টি সদস্য দেশের জন্যই খোলা ছিল বিশ্বকাপের দরজা। তবে প্রতিযোগিতায় খেলবে 189টি দল। জানা গিয়েছে, যেহেতু এতগুলো দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে, ফলে আয়োজিত হতে পারে প্রায় 1 হাজার ম্যাচ।

ঐতিহাসিক অনূর্ধ্ব 15 বিশ্বকাপের একেবারে শুরুতেই দাপট দেখিয়ে জয় হাসিল করল ভারত। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে প্রতিপক্ষ হিসেবে পেয়ে লাওসকে একপ্রকার গুঁড়িয়ে দিল ভারতীয় বাহিনী। বলাই বাহুল্য, এদিন 8 জনের দল নিয়ে নেমেছিল দুপক্ষই। 20 মিনিট করে মোট 50 মিনিটের ম্যাচে ক্ষমতা দেখাল টিম ইন্ডিয়া। আর সেই আসরেই নজর কাড়ল বাংলার ছেলে সৌম্যজিত।

আরও পড়ুন: যেই মা দুর্গার রূপে মুগ্ধ গোটা দেশ, জানেন সেই মূর্তির শিল্পী কারা? চিনে নিন

ম্যাচের 31 মিনিটে 2 গোল করে এগিয়েছিল ভারত। সেই মুহূর্তে বাঙালি ফুটবলার সৌম্যজিতের অ্যাসিস্টে গোল করেন লালরেমরুয়াতফেলা। 3 গোলে এগিয়ে যায় ভারত। সেই ঘটনার দুই মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান বাড়ান সৌম্যজিত। কার্যত মাঝ মাঠ থেকে শট করে বল জালে জড়ান তিনি। তাতেই 3 পয়েন্ট নিশ্চিত করে ফেলল ভারতীয় ফুটবল দল। জানিয়ে রাখি, হুগলির শ্রীরামপুরের সৌম্যজিৎ সরকার একজন দুর্ধর্ষ ডিফেন্ডার। পরিবারের আর্থিক দুর্বলতা সত্ত্বেও স্থানীয় ফুটবলে নিজেকে মেলে ধরার পাশাপাশি এবার জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন সৌম্য!

Leave a Comment