=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বুধ থেকেই বদলাবে মেজাজ! ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল থেকেই হাওয়া বদল (Weather Tomorrow) হতে চলেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal)! রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এমতাবস্থায় স্বস্তির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রঝড় ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে সকাল থেকেই রোদের তেজ থাকবে। তবে গরমের দাপট পুরোপুরি কমছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। সঙ্গে বাড়বে অস্বস্তিকর আর্দ্রতাও। জানা গিয়েছে আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে আপাতত অনেক জেলাতেই স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বুধবার কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। এছাড়াও সমুদ্র উপকূলেও বাড়ছে দুর্যোগের আশঙ্কা। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকেই রোদের তেজ থাকবে তবে মাঝে মধ্যে হালকা মেঘলা আকাশ দেখা যাবে। হাওয়ার দাপট বেশ থাকবে ফলে গরম কম অনুভূত হবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কাল থেকেই হাওয়া বদল হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের নিয়মে বদল, এখনই মিলবে না ৩০০০ টাকা!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা যেমন রয়েছে উত্তরবঙ্গেও থাকবে তেমনি পরিস্থিতি। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, বাকি সব জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Leave a Comment