=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃদ্ধ ও বিধবা পেনশনের টাকা তিনগুণ বাড়াল রাজ্য সরকার

সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা ভোটের আগে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার এক ধাক্কায় ৩ গুণ পেনশন বৃদ্ধি (Pension Hike) করল সরকার। আগামী দিনে ৪০০ টাকার বদলে মিলবে ১১০০ টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তের জেরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে। সামনেই রয়েছে রাজ্য বিধানসভা ভোট। কিন্তু তার আগে সরকারের এহেন ঘোষণাকে ইতিমধ্যেই অনেকে বিরাট কৌশল বলে অভিহিত করছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পেনশন বৃদ্ধি করল সরকার

২০২৫ সালেই বিহার বিধানসভা নির্বাচন রয়েছে। তবে তার আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি বড় ঘোষণা করেছেন। বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের দেওয়া সামাজিক সুরক্ষা পেনশন বাড়িয়েছেন। এখন প্রতিটি সুবিধাভোগী প্রতি মাসে ৪০০ টাকার বদলে ১১০০ টাকা পাবেন। জুলাই মাস থেকে মিলবে এই বাড়তি টাকা।

আজ শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ নীতিশ কুমার বলেন, “জুলাই থেকে সকল সুবিধাভোগীকে এখন প্রতি মাসে ১১০০ টাকা পেনশন দেওয়া হবে । এই টাকা প্রতি মাসের ১০ তারিখে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।” তিনি আরও বলেন যে, “১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন মানুষ এই প্রকল্পের সরাসরি সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত দরিদ্র ও অভাবী শ্রেণীর মানুষের জন্য একটি বড় স্বস্তি হিসেবে এসেছে, যারা বছরের পর বছর ধরে মাত্র ৪০০ টাকায় জীবনযাপন করছিলেন।”

জুলাই থেকে মিলবে বাড়তি পেনশন

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সামনের মাস থেকে মিলবে বাড়তি পেনশন। এতে বহু মানুষ উপকৃত হবেন। এই বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, কিন্তু রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে উঠেছে। এমন সময়ে, নীতিশ কুমারের পেনশনের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীরা এটিকে নির্বাচনী স্টান্ট বলছে।

আরও পড়ুনঃ DA-র জন্য কি ঋণ! আরও টাকা নিতে RBI-র দুয়ারে নবান্ন, এবার কত হাজার কোটি?

Leave a Comment