=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরুতেই বেতন ৩৮,৬০০! পৌর সংস্থায় মাধ্যমিক পাসে প্রচুর চাকরি

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (KDMC Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ, যারা জনস্বাস্থ্য, প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, আইনি বা স্বাস্থ্য পরিষেবায় নিজেদের নিযুক্ত করতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট বা ডিপ্লোমা পাসে এখানে নিয়োগ করা হচ্ছে। এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।

কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কত শূন্যপদ রয়েছে, কী কী পদ রয়েছে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | KDMC Recruitment 2025 |

বলে রাখি, মহারাষ্ট্রের কল্যাণ মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। তালিকায় থাকছে ফায়ারম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ক্লার্ক টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, ফার্মাসিস্ট, স্টাফ নার্স ইত্যাদি। মোট শূন্যপদ রয়েছে ৪৯০ টি, যেখানে বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম শূন্যপদ থাকছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে। মূলত মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে আবেদন করা যাবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও বিভিন্ন পদে আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

জানা যাচ্ছে, সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা গেল, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ফার্মাসিস্ট পদে চাকরি পেলে প্রতি মাসে 38,600 থেকে 1,22,800 টাকা বেতন দেওয়া হবে এবং টেকনিশিয়ান পদে চাকরি পেলে প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। এমনকি অন্যান্য পদের জন্য ভিন্ন বেতন কাঠামো রয়েছে। 

কীভাবে নিয়োগ করা হবে?

চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে।

আবেদন পদ্ধতি

এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে।

বলে রাখি, এখানে সাধারণ শ্রেণীর প্রার্থীদের 1000 টাকা আবেদন ফি লাগবে এবং অন্যান্য প্রার্থীদের 900 টাকা আবেদন ফি দিলেই হবে।

আরও পড়ুনঃ থাকা-খাওয়া সহ মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Rapido

গুরুত্বপূর্ণ তারিখ

খোঁজ নিয়ে জানা গেল, এখানে 10 জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 3 জুলাই পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Leave a Comment