=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেতন ২৯ হাজার, মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে নিয়োগ, শুরু আবেদন

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। ভারতীয় কোস্ট গার্ডে (Indian Coast Guard) কোস্ট গার্ড এনরোলড পার্সনস টেস্ট বা CGIPT-র মাধ্যমে ২০২৭ ব্যাচে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ০১/২০২৭ এবং ০২/২০২৭ এই দুই ব্যাচে নাবিক, যান্ত্রিক এবং হাইজিনিস্ট-১ পদে মোট ৩৬৫টি শূন্যপদ রয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিন।

কোন পদে কত নিয়োগ?

  • প্রথম ব্যাচ অর্থাৎ সিজিইপিটি-০১/২০২৭-এ নাবিক জেনারেল ডিউটি পদে পুরুষদের জন্য ১১৭টি এবং মহিলাদের জন্য ১৩টি পদ রয়েছে। এছাড়াও যান্ত্রিক মেকানিক্যাল বিভাগে ২৮টি, ইলেকট্রিক্যাল বিভাগে ২৩টি এবং ইলেকট্রনিক্স বিভাগে ৯টি পদ রয়েছে। অর্থাৎ প্রথম ব্যাচে মোট ১৯০টি শূন্যপদ রয়েছে।
  • দ্বিতীয় ব্যাচ অর্থাৎ সিজিইপিটি-০২/২০২৭-এ নাবিক জেনারেল ডিউটি পদে পুরুষদের জন্য ১১৭টি এবং মহিলাদের জন্য ১৩টি পদ রয়েছে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে ২৫টি এবং হাইজিনিস্ট-১ পদে ২০টি শূন্যপদ রয়েছে। এই ব্যাচে মোট ১৭৫টি পদে নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৩৬৫। তবে প্রয়োজন অনুযায়ী এই সংখ্যার পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

কারা কোন পদে আবেদন করতে পারবেন?

  • নাবিক জেনারেল ডিউটি পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে এবং দ্বাদশে অঙ্ক ও পদার্থবিদ্যা থাকতে হবে।
  • নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে।
  • যান্ত্রিক পদের ক্ষেত্রে দশম শ্রেণি পাশের পাশাপাশি এআইসিটিই অনুমোদিত সংশ্লিষ্ট শাখায় ৩ বা ৪ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
  • ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন এই পদগুলির জন্য ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট শাখার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • হাইজিনিস্ট-১ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা আইটিআই অথবা সমতুল্য যোগ্যতা প্রয়োজন।

আবেদনের বয়সসীমা কত?

  • নাবিক জেনারেল ডিউটি পদের জন্য প্রার্থীর জন্ম ১ নভেম্বর ২০০৫ থেকে ১ মে ২০০৯-এর মধ্যে হতে হবে।
  • যান্ত্রিক পদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ মে ২০০৫ থেকে ১ মে ২০০৯-এর মধ্যে।
  • নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য জন্ম ১ নভেম্বর ২০০৫ থেকে ১ অক্টোবর ২০০৯-এর মধ্যে হতে হবে।
  • হাইজিনিস্ট-১ পদের জন্য ১ নভেম্বর ২০০২ থেকে ১ অক্টোবর ২০০৯-এর মধ্যে হতে হবে।তফসিলি জাতি ও
  • উপজাতি প্রার্থীরা বয়সে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।

বেতন কত?

  • নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং হাইজিনিস্ট-১ পদের বেসিক পে ২১,৭০০ টাকা, যা পে লেভেল-৩-এর অন্তর্ভুক্ত। এর সঙ্গে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা পাওয়া যাবে।
  • যান্ত্রিক পদে বেসিক পে ২৯,২০০ টাকা, যা পে লেভেল-৫-এর অন্তর্ভুক্ত। এর সঙ্গে ৬,২০০ টাকা যান্ত্রিক ভাতা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া যাবে। চাকরির সঙ্গে চিকিৎসা, সরকারি আবাসন বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ছুটি, ক্যান্টিন-সহ বিভিন্ন সুবিধাও রয়েছে।

আবেদন ফি কত?

তফসিলি জাতি ও উপজাতি প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ৫৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে। অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। একবার ফি জমা দিলে তা ফেরত দেওয়া হবে না।

নির্বাচন হবে কীভাবে?

প্রার্থী বাছাইয়ের জন্য মোট চারটি ধাপ রয়েছে,

  • প্রথম ধাপে হবে কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মূল্য ১ নম্বর। পরীক্ষার সময় এক ঘণ্টা এবং ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই। সাধারণ, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের পাস করতে অন্তত ৪০ শতাংশ এবং তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর প্রয়োজন।
  • দ্বিতীয় ধাপে থাকবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, মূল্যায়ন ও অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, নথি যাচাই এবং নিয়োগের মেডিক্যাল পরীক্ষা।
  • তৃতীয় ধাপে আইডেন্টিটি চেক, নথি যাচাই এবং আইএনএস চিলকায় প্রি-এনরোলমেন্ট মেডিক্যাল হবে।
  • চতুর্থ ধাপে প্রয়োজনীয় নথি যাচাই ও প্রমাণীকরণ করা হবে।

চারটি ধাপেই উত্তীর্ণ হওয়া এবং নির্ধারিত মেডিক্যাল মান পূরণ করা বাধ্যতামূলক।

শারীরিক পরীক্ষায় কী থাকবে?

  • পুরুষ প্রার্থীদের ১.৬ কিলোমিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। এর পাশাপাশি ২০টি স্কোয়াট, ১৫টি পুশ-আপ এবং ১৫টি বেন্ট-নি সিট-আপ করতে হবে।
  • মহিলা প্রার্থীদের ১.৬ কিলোমিটার দৌড় ৮ মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাঁদের ১৫টি স্কোয়াট, ১০টি পুশ-আপ এবং ১০টি বেন্ট-নি সিট-আপ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • আবেদন করার সময় নিজের ই-মেল আইডি ও মোবাইল নম্বর সঠিকভাবে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে লগ-ইন, অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং ফলাফল দেখার ক্ষেত্রে এগুলিই প্রয়োজন হবে।
  • একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করলে সর্বশেষ জমা দেওয়া আবেদনটি বিবেচনা করা হবে এবং আগের আবেদনগুলি বাতিল হতে পারে।
  • আবেদন জমা দেওয়ার আগে নাম, জন্মতারিখ, অভিভাবকের নাম, নম্বর এবং অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন নথি লাগবে?

  • আবেদনের সময় সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি
    স্বাক্ষরের স্ক্যান কপি
  • জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট বা জন্ম শংসাপত্র
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • ভোটার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র প্রয়োজন হবে।
  • নাবিক জেনারেল ডিউটি পদের পুরুষ প্রার্থীদের জোন নির্ধারণের জন্য বৈধ ডোমিসাইল সার্টিফিকেটও দিতে হবে।
  • সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতিগত শংসাপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথিও দিতে হবে। নথির ছবি বা স্ক্যান অস্পষ্ট হলে আবেদন বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু হয়েছে ৬ অক্টোবর ২০২৬ সকাল ১১টা থেকে।
  • আবেদনের শেষ সময় ২১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা ৩০ মিনিট।
  • সিজিইপিটি-০১/২০২৭ ব্যাচের প্রাথমিক প্রশিক্ষণ ২০২৭ সালের মে মাসে আইএনএস চিলকায় শুরু হওয়ার কথা।
  • সিজিইপিটি-০২/২০২৭ ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে ২০২৭ সালের নভেম্বর মাসে।

আরও পড়ুন: টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা, অভিষেকের PA সুমিতকে এবার অ্যারেস্ট করল গড়বেতা থানা

চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত কোনও সংশোধনী প্রকাশ হলে সেটিও ওই ওয়েবসাইটেই জানানো হবে।

Leave a Comment