=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেয়ারের দাম বাড়লেও ঝটকা খেলেন Airtel গ্রাহকরা, বাড়ল রিচার্জ প্ল্যানের দাম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকরা সমস্যায় পড়লেও লাভের মুখ দেখেছেন ভারতী এয়ারটেলের (Bharti Airtel) বিনিয়োগকারীরা। আসলে সংস্থাটি তাদের পোস্টপেইড প্ল্যানের দাম 50 টাকা বাড়িয়েছে। আর সেই সিদ্ধান্তের পরই সংস্থাটির শেয়ারের (Stock Market) দাম সর্বনিম্ন স্তর থেকে 2 শতাংশ বেড়ে কিছুটা হলেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ অর্থাৎ 7 অক্টোবর থেকেই কার্যকর হয়েছে সেই দাম। সংস্থাটির এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীরা লাভবান হলেও ধাক্কা খেয়েছেন এয়ারটেলের গ্রাহকরা।

50 টাকা খরচ বাড়ল গ্রাহকদের

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের দাম 50 টাকা বাড়ানোর পর সংস্থাটির এই খাতের এন্ট্রি লেভেল প্ল্যানের দাম শুরু হচ্ছে 499 টাকা থেকে। বিশেষজ্ঞরা আশা করছেন, সংস্থাটির মোট আয়ের 8 থেকে 12 শতাংশ আসবে পোস্টপেইড ব্যবসা থেকে। যদিও এয়ারটেলের তরফে পোস্টপেইড পরিষেবা থেকে আয়ের আলাদা পরিসংখ্যান প্রকাশ করা হয় না।

বলে রাখা প্রয়োজন, পোস্টপেইড পরিষেবায় এয়ারটেল মূল্যবৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিচ্ছে এই ভারতীয় সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এবার থেকে বছরে একবার আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে 5 দিনের রোমিং প্যাকের জন্য অতিরিক্ত কোনও অর্থ গুনতে হবে না গ্রাহকদের। এই প্যাকে থাকছে 5 জিবি ডেটা থেকে শুরু করে 60 মিনিট আউটগোয়িং কল, 25টি আউটগোয়িং এসএমএস এবং একটি ইনকামিং এসএমএস।

আরও পড়ুন: টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা, অভিষেকের PA সুমিতকে এবার অ্যারেস্ট করল গড়বেতা থানা

কেন বাড়ল শেয়ারের দাম?

সাধারণত এয়ারটেল তাদের ট্যারিফ বৃদ্ধি করায় স্বাভাবিকভাবেই সংস্থাটির গ্রাহক প্রতি গড় আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক সেই কারণেই বিনিয়োগকারীরা এয়ারটেলের শেয়ারটিতে বিশেষভাবে নজর রাখছেন। এক কথায়, ইতিবাচক ইঙ্গিতের কারণেই এয়ারটেলের শেয়ারের দাম বেড়েছে। বর্তমানে ভারতী এয়ারটেলের একটি শেয়ারের দাম 1837 টাকা 80 পয়সা।

Leave a Comment