=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৈধ পরিচয়পত্র ছাড়া আর প্রবেশ নয়, ভারতীয়দের জন্য নয়া নিয়ম নেপালে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেনজি আন্দোলনের মধ্যে দিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বালেন শাহ (Nepal New Rules For Indians)। আর তারপর থেকেই প্রতিবেশী দেশটির সাথে এদেশের সম্পর্ক কিছুটা হলেও আলগা হয়েছে! সম্প্রতি ভারত প্রসঙ্গে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এবার ভারতীয়দের উপর একটি নতুন নিয়ম আরোপ করলেন বালেন শাহ। আগে সাধারণত ভারত থেকে নেপালে ঘুরতে গেলে ভারতীয়দের ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য সব রকম প্রমাণ পত্র দেখানো বাধ্যতামূলক ছিল না! তবে এবার সেটাই বাধ্যতামূলক করা হচ্ছে। বলা হয়েছে, ভারতীয়রা নেপালে প্রবেশ করতে গেলে তাদের পরিচয় পত্র দেখাতেই হবে। একইভাবে নেপাল থেকে যারা ভারতে প্রবেশ করবেন তাঁদেরকেও পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

কিছু প্রতিবেদন মারফত যারা গিয়েছে, মূলত অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় ভারতীয়দের নেপালে প্রবেশের ক্ষেত্রে বৈধ পরিচয় পত্র বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার, নেপালের প্রশাসন এই নতুন নিয়ম কার্যকর করতেই গোটা দিন জোগবানির ভারত-নেপাল সীমান্তে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। পরিচয় পত্র কড়াকড়িভাবে পরীক্ষা করার ফলে সীমান্তে যানবাহন থেকে শুরু করে পথচারীদের দীর্ঘ লাইন পড়েছিল। কলকাতা থেকে যাওয়ার ট্রেন জোগবানি স্টেশনে পৌঁছতেই বিপুল সংখ্যক যাত্রী নেপালে যাওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন। পরবর্তীতে নেপালের পুলিশ কর্মীরা পরিচয় পত্র পরীক্ষা করে তবেই প্রত্যেককে নেপালে প্রবেশের অনুমতি দেন।

এদিন, ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাওয়া যেসব ব্যক্তিরা নিজেদের পরিচয় পত্র দেখাতে পারেননি তাঁদের সীমান্ত থেকেই আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে, নেপালের প্রধান জেলা ম্যাজিস্ট্রেট যুবরাজ কাটিল একেবারে খোলাখুলি জানিয়েছেন, সীমান্ত পার হতে হলে পরিচয় পত্র দেখানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে, ভারত সরকারের তরফে দেওয়া আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য যেকোনও গুরুত্বপূর্ণ নথি দেখালেই নেপালে প্রবেশের সুযোগ পাবেন ভারতীয়রা। একই নিয়ম কার্যকর হবে নেপাল থেকে ভারতে আসা ব্যক্তিদের ক্ষেত্রেও।

 

চিনা অনুপ্রবেশ নিয়ে আশঙ্কায় পুলিশ

নেপাল সীমান্ত থেকে চিনা নাগরিকদের অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। মূলত পুলিশ এবং এসএসবিকে সতর্ক করে জানানো হয়েছে, বিহারের বেতিয়া থেকে শুরু করে পূর্ব চম্পারণ, সীতামারি, দারভাঙ্গা, মধুবনী এমনকি উত্তর বিহারের অন্যান্য জেলার পুলিশকেও সংশ্লিষ্ট অঞ্চল গুলির বিভিন্ন হোটেল এবং লজগুলিতে নিয়মিত তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলে রাখি, কিছুদিন আগেই আরারিয়ার জোগবানি সীমান্ত দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে ধরেছিল পুলিশ এবং এসএসবি।

অবশ্যই পড়ুন: হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়াল রেল

প্রসঙ্গত, বাহরাইচ সংলগ্ন নেপালের প্রায় 17 কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে বিপুল সংখ্যক মধেসি সম্প্রদায়ের মানুষের বাস। এদিকে নেপালে বৈধ কাগজপত্র নিয়ে প্রবেশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ওই জনগোষ্ঠীর মধ্যে। সূত্রের খবর, নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী ইতিমধ্যেই দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের কাজ শুরু করেছে। তাতেই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ।

Leave a Comment