=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘বৈভবকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে’ গম্ভীরদের তুলধোনা সূর্যবংশীর কোচের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে বর্তমানে জায়গা পাচ্ছেন না 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধেও গোটা সিরিজে জায়গা হয়নি এই খেলোয়াড়ের। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম তিন ম্যাচের একটিতেও সুযোগ পাননি তিনি। পরবর্তী ম্যাচগুলিতে জায়গা হবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এমতাবস্থায়, এবার গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন বৈভবের ছেলেবেলার কোচ মনীশ ওঝা।

মুখ খুললেন বৈভবের কোচ মনীশ

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের একের পর এক ম্যাচ থেকে বাদ পড়েছেন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সঞ্জুর পারফরমেন্স তেমন একটা আহামরি না থাকলেও তাঁকেই সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে বৈভবকে। যা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা। জাতীয় দলের একাদশ থেকে বৈভবের বিচ্ছিন্ন হয়ে থাকা মেনে নিতে পারছেন না শৈশবের কোচ মনীশ। তিনি এবার টিম ম্যানেজমেন্ট ও গৌতম গম্ভীরদের বিরুদ্ধে বৈভবের সাথে স্বৈরাচারী আচরণের অভিযোগ করলেন।

সম্প্রতি স্পোর্ট নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর শৈশবের কোচ মনীশ জানান, “বর্তমানে টিম ম্যানেজমেন্ট বৈভবের সাথে স্বৈরাচারী আচরণ করছে। তারা যা খুশি তাই করছে। ম্যানেজমেন্ট মনে করে বেঞ্চে বসিয়ে রেখে খেলোয়াড়দের তৈরি করা যায়। এটা কীভাবে সম্ভব? বেঞ্চে বসে কেউ খেলোয়াড় হতে পারে না। এমনটা কখনও হয়নি। আমার তো মনে হয় তারা বৈভবকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওকে বাইরে রেখে হতাশ করতে চাইছে। ও তো শুধু বেঞ্চে বসে থেকে খেলোয়াড়দের জল দিয়ে বেড়াচ্ছে।”

আরও পড়ুন: ফের পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হল রহমান বাবা এক্সপ্রেস, নিহত একধিক

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 15 বছর 99 দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। সেই সিরিজে সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে গোটা সিরিজে দাপট দেখিয়েছিলেন বৈভব। ব্যাট চালিয়ে হয়েছিলেন প্লেয়ার অব দ্যা সিরিজ। পরবর্তীতে এশিয়ান গেমসে মাঠে নামলেও ব্যাট হাতে রান করতে পারেননি বিহারের কিশোর।

Leave a Comment