বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ কেমন হিসেব! রাশিয়া (Russia) থেকে তেল কেনায় ভারত, চিন সহ অন্যান্য দেশের উপর ক্ষিপ্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দেশগুলির উপর 100 শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। অথচ নিজেই রাশিয়ার সাথে তেল চুক্তি সেরে ফেলেছেন। যার জেরে আপাতদৃষ্টিতে গোটা বিশ্বের কাছে একেবারে হাসির পাত্র হয়ে উঠেছেন মার্কিন শাসক। তবে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে ট্রাম্প জানালেন, তিনি যা করেছেন একদম ঠিক করেছেন।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কী বললেন ট্রাম্প?
ভারত সহ অন্যান্য দেশগুলিকে রাশিয়া থেকে তেল কিনতে বারণ করে নিজেই রাশিয়ার সাথে তেল চুক্তি করেছে আমেরিকা। যে খবর প্রচারিত হচ্ছে সংবাদমাধ্যমে। আর তা নিয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেছেন, এর আগে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনেছিল। কিন্তু সেটা উপেক্ষা করেছে মিডিয়া। ট্রাম্প লিখেছেন, “এর আগে ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি পাওয়ার জন্য রাশিয়াকে 250 বিলিয়ন ডলার দিয়েছিল। এদিকে ফেক নিউজ মিডিয়া সেই খবরটা দেখায়ইনি!”
রাশিয়ার সাথে তেল চুক্তি প্রসঙ্গে নিজেদের জ্বালানি নীতি নিয়ে সাফাই দিতে গিয়ে ট্রাম্প জানান, “আমি মার্কিন জনগণের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আমেরিকা আগে।” এদিনই আমেরিকার প্রেসিডেন্ট একেবারে খোলাখুলি জানিয়ে দেন, তাঁর নিজের দেশ অর্থাৎ আমেরিকা সহ গোটা বিশ্ব বাজারে বছরে 3 লক্ষ মেট্রিক টনেরও বেশি তেল সরবরাহ করবে রাশিয়া। এর পাশাপাশি আগামী নভেম্বর মাসে 10 লক্ষ ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।
The European Union paid Russia 250 Billion Dollars for Energy, and the Fake News Media doesn’t want to get near that story. I made the right choice for the American People — ALWAYS, AMERICA FIRST! President DONALD J. TRUMP
( TS: Oct 12 2026, 10:08 AM ET )… pic.twitter.com/X5UKSVGSpe
— Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) October 12, 2026
আরও পড়ুন: ‘তুমি একটা জঙ্গি, এখানে কেন এসেছো?’ আমেরিকায় বেইজ্জত মহম্মদ ইউনূস
কেন রাশিয়ার সাথে তেল চুক্তি ট্রাম্পের?
আগামী নভেম্বর মাসে আমেরিকায় রয়েছে মধ্যবর্তী নির্বাচন। সেই ভোটের আগে আমেরিকা সহ গোটা বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। যার প্রভাব পড়েছে মার্কিন সাধারণ জনগণের জীবন যাপনেও। এমতাবস্থায়, অনেকেই মনে করছেন পরিস্থিতি সামাল দিতে এবং ভোটের আগে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে রাশিয়া থেকে তেল কিনছেন ট্রাম্প।