=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৈভব সূর্যবংশীকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ক্রিস গেইল! দিলেন নতুন নাম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধ্বংসী ব্যাটিং করার কারণেই অবশ্য ক্রিকেটে জনপ্রিয়তা পেয়েছিলেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইল। সেই প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার রেকর্ডেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পাখির চোখ। বহুবার গেইলের রেকর্ড ভাঙার ইচ্ছা প্রকাশ করেছেন সূর্যবংশী। তবে সেই রেকর্ড 175 রানের অপরাজিত থাকার। যদিও এর মাঝে গেইলের বেশকিছু ছোটখাটো রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন বৈভব। গতকাল অর্থাৎ বুধবার বৈভব ভেঙেছেন ক্রিস গেইলের ছক্কা মারার রেকর্ড। আর তারপরেই এবার আসল লোকের কাছ থেকে প্রশংসা পেলেন বিহারের ভূমিপুত্র।

বৈভবের নতুন নাম রাখলেন ক্রিস গেইল

বুধবার অল্পের জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। 29 বলে 97 রানের জায়গায় যদি শতরান করা যেত, তবে বৈভব সূর্যবংশী হয়ে উঠতেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার। কিন্তু সেটা হয়নি। তবে বড় রেকর্ড গড়া না হলেও 16 বলে 8টি ছয় মেরে গেইলের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। সেই কীর্তির পরই বৈভবকে নিয়ে পোস্ট করেন ক্রিস গেইল। সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে ক্যারিবিয়ান তারকা লেখেন, “বৈভব একজন দুর্দান্ত ক্রিকেটার। তোমার খেলা দেখতে আমার দারুণ লাগে।”

এদিন বৈভব সূর্যবংশীর প্রশংসা করার পাশাপাশি তাঁকে নিউ সিক্স মেশিন বা নতুন ছক্কা মারার যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। এক কথায়, ক্রিস গেইলের পর ছয়ের বন্যা বইয়ে দেওয়ার ক্ষমতা যদি কারও থাকে সেটা বৈভব সূর্যবংশী, বুঝিয়ে দিলেন গেইল। আসলে নিজের উত্তরসূরি হিসেবেই বিহারের এই ছেলেকে বেছে নিয়েছেন তিনি।

 

অবশ্যই পড়ুন: স্কুলে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন জট! কাটছাঁটের আর্জি শিক্ষকদের

প্রসঙ্গত, বুধবার ক্রিস গেইলের জোড়া রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। এদিন 15 বছর বয়সী ক্রিকেটার যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তা দেখে মনে হচ্ছিল হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরিটা করেই ফেলবেন। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। 29 বলে 97 রান করেই ফিরতে হয়েছে তাঁকে। শেষ বলে 6 মারতে গিয়ে উইকেট যায় তাঁর।

Leave a Comment