=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যাঙ্ক অ্যাকাউন্টে LPG-র ভর্তুকি! ১৫০০ কোটি টাকা পাঠাল রাজ্য সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির আগে আবারও বড় চমক দিল রাজ্য সরকার। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল মোটা টাকা। কোটি কোটি উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) উপভোক্তা পরিবারের জন্য বড়সড় উপহার দিয়েছে যোগী সরকার। LPG সিলিন্ডারের ভর্তুকি বাবদ মোট ১,৫০০ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে খবর।

LPG গ্রাহকদের জন্য দারুণ সুখবর

এক রিপোর্ট অনুযায়ী, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের প্রায় ১.৮৯ কোটি উজ্জ্বলা যোজনার উপভোক্তা পরিবার এই আর্থিক সহায়তা পেয়েছে। এর ফলে উৎসবের আগে LPG সিলিন্ডার কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এই ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ভর্তুকির টাকা সরাসরি উত্তরপ্রদেশের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ফলে কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন হচ্ছে না। DBT ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি উপভোক্তারা যাতে দ্রুত এবং সহজে সরকারি আর্থিক সহায়তা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

দীপাবলির আগে যোগী সরকারের এই পদক্ষেপ উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ পরিবারের জন্য স্বস্তির খবর। বিশেষ করে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের কাছে এই আর্থিক সহায়তা উৎসবের খরচ সামলাতে কিছুটা সুবিধা এনে দিতে পারে।

আরও পড়ুন: “কালী মায়ের সামনে মাফিয়াদের নাম নিচ্ছেন কেন?” অভিষেক কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

কী বলছে সরকার?

সরকার জানিয়েছে, এই সহায়তা দরিদ্র পরিবারগুলিকে গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য আর্থিক সাহায্য দেবে এবং উৎসবের মরসুমে রান্নাঘরের খরচ কমাতে সহায়তা করবে। শুধুমাত্র পিএম উজ্জ্বলা যোজনার অধীনে নিবন্ধিত এবং আধার বায়োমেট্রিক ই-কেওয়াইসি সম্পন্নকারীরাই এই সুবিধার জন্য যোগ্য হবেন। তেল মন্ত্রক ১ অক্টোবর, ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পিএমইউওয়াই-এর জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক করেছে।

Leave a Comment