=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিল ম্যাচ থেকেও হল না শিক্ষা, ভারতকে ঘরের মাঠে ডেকে ৫ গোলে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লজ্জা ঢাকতে পারল না ভারত। ব্রাজিল, উরুগুয়ে, পানামার মতো দলের বিরুদ্ধে খেলেও যে ভারতীয় দল সে অর্থে শিক্ষা গ্রহণ করতে পারেনি, সেটাই একবার প্রমাণ করে দিল নিউজিল্যান্ড (India Vs New Zealand)। নিজেদের ঘরের মাঠে ভারতকে 5-0 ব্যবধানে হারালো তারা। বিশাল কাইথ এদিন পেনাল্টি বাঁচালেও শেষ পর্যন্ত দলের পরাজয়ে আটকাতে পারলেন না। এদিন ভারতীয় দলের পরাজয়ের নেপথ্যে ছন্নছাড়া ফুটবলকে দায়ী করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

খারাপ ফুটবল খেলে হারল ভারত

বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার প্রথম পাঁচ মিনিটেই ধাক্কা খায় ভারত। গোল করে নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল আত্মঘাতী গোল। পরমবীরের শট বিজয় ভারগিসের গায়ে লেগে গোলে ঢুকে যায় এদিন। ঠেকাতে পারেননি বিশাল। ভারতকে প্রথম গোল দেওয়ার পর আক্রমণ আরও বাড়ায় কিউই বাহিনী। এদিন নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলা দেখাচ্ছিলেন রান্ডাল। 34 মিনিটে তাঁর পা থেকেই ব্যবধান বেড়েছিল দলের। আরও পিছিয়ে পড়েছিল ভারত।

এদিন বিরতির আগে ফের আরও একটি গোল করে দেন রান্ডাল। তাতে 3-0 গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরবর্তী সময়ের খেলায় ভারত চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। উল্টে ক্রমাগত আক্রমণ করে 57 মিনিটের মাথায় নিজেদের চতুর্থ গোল বের করে নেয় নিউজিল্যান্ড ব্রিগেড। 74 মিনিটে দলের পঞ্চম গোলটি করেন বেইলিস। সেখানেই ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল ভারতের প্রতিপক্ষ। এদিন ভারতীয় ফুটবলারদের ছন্নছাড়া ফুটবলের সাথে সাথে গোলরক্ষক বিশালের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়িতে ২০ লাখ, পেট্রোল-ডিজেল গাড়িতে ১০ লক্ষ! সরকারি কর্মীদের জন্য সুখবর

আজকের ম্যাচে ষষ্ঠ গোলও খেয়ে যেতে পারতো ভারতীয় দল। যদিও সেটা হতে দেননি বিশাল। 80 মিনিট হওয়ার আগেই আকাশ মিশ্র বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে যায় নিউজিল্যান্ড দল। পরবর্তীতে টুইলোমা শট করলে ডান প্রান্ত থেকে ঝাঁপিয়ে এসে সেই বল সেভ করে নেন তিনি। তাতে ষষ্ঠ গোল রক্ষা পেলেও ভারতের লজ্জা চাপা পড়েনি।

Leave a Comment