=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভবানীপুরের ভোট মামলায় শুভেন্দুকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আনিষা চৌধুরী, কলকাতা: ভবানীপুর বিধানসভা নির্বাচনের (Bhabanipur Election) ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় এবার লিখিত জবাব দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। মমতা ব্যানার্জির (Mamata Banerjee) দায়ের করা নির্বাচনী মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে নিজের বক্তব্য জানানোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলাটির শুনানি হয়।

কী বলছেন মমতা ব্যানার্জির আইনজীবী?

ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। তাঁর হয়ে মামলা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগে ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা-পর্ব পর্যন্ত একাধিক অনিয়মের কথা বলা হয়েছে।

মামলাকারী পক্ষের বক্তব্য অনুযায়ী, সেই সময় ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন একাধিক অনিয়ম হয়েছিল। বিশেষ করে গণনার দিনটিকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, মমতার কাউন্টিং এজেন্টকে মারধর করে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং মমতাকেও গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এই মামলায় ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও তুলেছিলেন মমতার আইনজীবী। তাঁর দাবি ছিল, সেই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা আধিকারিককেই ভবানীপুরে একই দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়েছিল।

এই মামলায় শুভেন্দুর পক্ষ থেকে লিখিত জবাব দেওয়ার জন্য আগেই সময় চাওয়া হয়েছিল। গত অগস্টের শুনানিতে তাঁর আইনজীবী জয়দীপ কর আদালতের কাছে সময় চান। বিচারপতি গৌরাঙ্গ কান্ত সে সময় তিন সপ্তাহের সময় দিয়েছিলেন। এবার বৃহস্পতিবারের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবারের শুনানিতে মমতার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না।

আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ মে ২০২৬ গণনার দিন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে থাকা ক্যামেরার CCTV ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সব বুথে ব্যবহৃত EVM-এর Control Unit ও Ballot Unit এবং সমস্ত VVPAT মেশিন নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া এগুলি মুছে ফেলা, নষ্ট করা, বদলানো, সরানো বা অন্যভাবে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: “সমাধান না হলে উঠব না” কাটল ৩০ ঘণ্টা, বিকাশ ভবনের সামনে ঠাঁয় বসে চুক্তিভিত্তিক শিক্ষকরা

আদালতের নথি অনুযায়ী, ২৯ এপ্রিল ২০২৬ ভবানীপুরে ভোটগ্রহণ হয় এবং ৪ মে ফল প্রকাশিত হয়। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই ফলাফলই নির্বাচনী মামলার মাধ্যমে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তবে মামলায় ওঠা অভিযোগগুলির সত্যতা সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আদালত।

Leave a Comment