=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় নাবিকদের জাহাজে বোমা সেঁটে দিয়ে নতুন পন্থায় হামলা, ফের উত্তপ্ত হরমুজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন পন্থা অবলম্বন করে হামলা চলল হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz)। ওমান উপকূলের কাছে আন্তর্জাতিক জলপথে ভারতীয় নাবিকদের (Indian Sailors) ট্যাঙ্কারগুলিতে বোমা সেঁটে এসেছিলেন দুষ্কৃতীরা। পরে সেই বোমা ফেটে হয় বিস্ফোরণ। এ প্রসঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর অভিযোগ, সম্পূর্ণ বেআইনি পথে ওই ট্যাঙ্কারগুলি যাতায়াতের চেষ্টা করছিল। ঠিক সে কারণেই সেগুলিতে হামলা করা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এবং শুক্রবার পানামার জাহাজে হামলা হয়েছিল। সেই সময় জাহাজগুলিতে ছিলেন ভারতের নাবিকরা। তবে বর্তমানে তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন বলেই খবর।

নতুন পন্থায় হামলা হরমুজে

এতদিন হরমুজ প্রণালীতে দূরের জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিংবা ড্রোন দিয়ে হামলা চলেছে জাহাজগুলিতে। তবে এবার একেবারে নতুন পন্থায় হরমুজ প্রণালী ট্যাঙ্কারগুলিতে হামলা চালালো দুষ্কৃতীরা। দূর থেকে নয় বরং একেবারে জাহাজের কাছে গিয়ে তার গায়ে বোমা সেট করে পালিয়ে এসেছিল তাঁরা। পরে সেই বোমা ফেটেই ঘটে বিস্ফোরণ। যে ঘটনায় একটুর জন্য প্রাণ বেঁচেছে ভারতীয় নাবিকদের।

এ প্রসঙ্গে ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, এমটি লুইস 1 নামক পানামার পতাকাবাহী জাহাজে অন্তত 27 জন ভারতীয় নাবিক ছিলেন। শুক্রবার ওই জাহাজে বোমা বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার লাইব্রেরিয়ার পতাকা লাগানো আরেকটি জাহাজে একই পন্থা অবলম্বন করে হামলা হয়। সেই সময় জাহাজে ছিলেন দুজন ভারতীয় নাবিক। তবে এই দুই ঘটনায় মোট 29 ভারতীয় নাবিকের প্রত্যেকেই আপাতত নিরাপদে রয়েছেন।

আরও পড়ুন: “আমরা ভারতকে বুঝিয়ে দেব, মক্কা চুক্তি কতটা…” হুমকি পাক বন্ধু তুরস্কের বিদেশমন্ত্রীর!

প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজে হামলা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একেবারে বিবৃতি জারি করে এই ধরনের ঘটনার নিন্দা জানানো হয়েছে। তবে এবার একেবারে নতুন পন্থায় চুপিসারে জাহাজগুলিতে যেভাবে হামলা চালানো হচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সহ বিশ্বের বহু দেশ। অভিযোগ লিম্পেট মাইন ব্যবহার করে জাহাজগুলিতে হামলা চালানো হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামুদ্রিক অভিযান চলাকালীন শত্রুদের বিরুদ্ধে প্রথমবারের মতো এই ধরনের বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল ব্রিটিশ বাহিনী।

Leave a Comment