=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ নেপালের সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বালেন শাহ নেপালের প্রধানমন্ত্রী হতেই খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছেন (Nepal)। সেই তালিকায় রয়েছে ভারত থেকে 100 টাকার বেশি মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তও। এবার সেই সিদ্ধান্তই স্থগিত করল নেপালের সুপ্রিম কোর্ট (Supreme Court On Nepal)। প্রতিবেশী দেশটির শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নেপালের প্রধানমন্ত্রী ভারতীয় পণ্যের উপর ভারী শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ইন্দো-নেপাল সীমান্ত শুল্ক পোস্টগুলিতে পরিস্থিতি কার্যত ভয়াবহ হয়ে উঠেছিল। এর জেরে সমস্যায় পড়ছিলেন বহু মানুষ।

নেপালের প্রধানমন্ত্রীর বিতর্কিত সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সম্প্রতি বালেন শাহর নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠনের পরই ভারত এবং নেপালের মধ্যেকার বিভিন্ন সীমান্ত পোস্টগুলি থেকে প্রতিবেশী দেশটিতে যাওয়া 100 টাকার বেশি মূল্যের পণ্য গুলির উপর ভারী শুল্ক চাপানো হয়। এর ফলে সীমান্তে কর্তব্যরত শুল্ক বিভাগ এবং নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষের সাথে থাকা ভারতীয় চিপস, বিস্কুট এমনকি দৈনন্দিন ব্যবহারের ছোট ছোট জিনিসগুলির উপরেও শুল্ক চাপাচ্ছিলেন। এর জেরে নেপালের স্থানীয় বাসিন্দাদের সাথে নিরাপত্তা কর্মীদের প্রায়ই বিরোধ দেখা দিয়েছে।

সবচেয়ে বড় কথা, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী নেপালিরা ভারত থেকে অল্প দামে যেসব পণ্য কিনে আনতেন তাতে অতিরিক্ত শুল্ক বসানোয় যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। সমস্যায় পড়েছিলেন নেপালি ব্যবসায়ীরাও। আর তারপরই অ্যাডভোকেট অমিতেশ পন্ডিত, আকাশ মাহাতো, সুয়াপিয়া সিং এবং বিক্রম শাহ নেপাল সরকারের এই কঠোর সিদ্ধান্তের বিরোধিতা করে নেপালের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরবর্তীতে মামলার শুনানি চলাকালীন বিচারপতি হরিপ্রসাদ ফিউয়াল এবং বিচারপতি ধুঙ্গানার বেঞ্চ শুক্রবার যুগান্তকারী নির্দেশ দিয়েছে।

অবশ্যই পড়ুন: ‘ডবল ইঞ্জিন’ সরকারের কামাল, এবার বাংলার প্রত্যন্ত গ্রামে পৌঁছাবে হাই-স্পিড ইন্টারনেট

সব পক্ষের বক্তব্য শোনার পর নেপালের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারত থেকে আসা দৈনন্দিন পণ্যের উপর যে শুল্ক চাপানো হয়েছে তা অন্যায্য এবং ভুল। এমন বক্তব্যের পরই আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করতে গিয়ে জানায়, “এই বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, নেপালের শুল্ক বিভাগ এবং মন্ত্রণালয় প্রতিদিনের ব্যবহারযোগ্য পণ্যের উপর শুল্ক বসাবে না। নেপাল সরকারের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি হল।”

Leave a Comment