=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় বিস্কুট আমদানিতে নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত নেপাল সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে ভারতীয় (India) সংস্থা সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের তৈরি প্রিয়াগোল্ড বিস্কুটের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করল নেপাল (Nepal)। গতকাল অর্থাৎ 19 অক্টোবর, নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণ নিয়ন্ত্রণ বিভাগ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেই বিজ্ঞপ্তিতেই ভারতীয় সংস্থার তৈরি বিস্কুটগুলিকে নির্ধারিত মানের তুলনায় অত্যন্ত নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে।

FSSAI-এর পদক্ষেপের পরই সিদ্ধান্ত নেপালের

দেশের খাদ্য নিরাপত্তা এবং মান কর্তৃপক্ষ বা FSSAI এর পদক্ষেপের পরই ভারতীয় সংস্থার বিস্কুটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দেশ নেপাল। একাধিক রিপোর্ট অনুযায়ী, সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রোর কারখানা পরিদর্শনের সময় খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু গুরুতর ত্রুটি নজরে আসে FSSAI কর্তৃপক্ষের। শুধু তাই নয়, বিস্কুট তৈরির ক্ষেত্রে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ব্র্যান বা ভুসি ব্যবহার করার অভিযোগ তুলে সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে FSSAI।

এই ঘটনার পর পরই একাধিক রিপোর্টে দাবি করা হয়, ভারতীয় বিস্কুট প্রস্তুতকারক সংস্থার বিস্কুট উৎপাদনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আর সেই খবরের ভিত্তিতেই প্রিয়াগোল্ড বিস্কুটের উপর নিষেধাজ্ঞা আরোপ করল নেপালের প্রশাসন। FSSAI এর পদক্ষেপের পর প্রিয়াগোল্ড বিস্কুটের বিক্রি থেকে শুরু করে বিতরণ এমনকি আমদানি বন্ধ হয়েছে!

আরও পড়ুন: বাংলাদেশকে ৪৭ গোল খাইয়ে বাস্তবতা বোঝাল ভারত

জানা যাচ্ছে, নেপালের তরফে অনুমোদিত আমদানিকারক এবং খাদ্য ব্যবসায়ীদের বাজারে থাকা প্রিয়াগোল্ড বিস্কুটের স্টক অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে এই বিস্কুট আমদানি না করতে বলার সাথে সাথে এর বিক্রি এবং বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নেপালের সংশ্লিষ্ট সরকারি বিভাগের তরফে। প্রতিবেশী দেশটি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment