বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত কী হারে হারে টের পাচ্ছে পাকিস্তান (Pakistan)। 2019 সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসলামাবাদ (India-Pakistan Trade)। পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের সভাপতি নূর মোহাম্মদ কাসুরি দাবি করেছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তান এ পর্যন্ত মোট 40 বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। ঠিক সে কারণে নতুন করে ফের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিক করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি হল পাকিস্তানের
নূর মোহাম্মদ কাসুরির বক্তব্য, ভারতের সাথে পাকিস্তানের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায়, ওই এক ধাক্কায় সে দেশের সংস্থাগুলিকে অন্যান্য দেশ থেকে অতিরিক্ত দামে কাঁচামাল কিনতে হচ্ছে। ভারত থেকে অল্প মূল্যে পণ্য কিনলেও এবার বিশ্বের অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করতে প্রচুর অর্থ চলে যাচ্ছে ইসলামাবাদের। শুধু তাই নয়, একদিক থেকে আমদানি ব্যয় যেমন বেশি হচ্ছে ঠিক তেমনই পাকিস্তানে পণ্য পৌঁছতেও লাগছে দীর্ঘ সময়।
ওই ব্যক্তির বক্তব্য, আগে সাধারণত পাকিস্তান খুব সহজেই ভারত থেকে অল্প দামে কম সময়ের মধ্যে পণ্য আমদানি করতে পারতো। তবে বহু বছর ধরে সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পশ্চিমের দেশ। তাছাড়াও তুলনামূলক অতিরিক্ত অর্থ খরচ করেও ভারতের মতো ভাল মানের পণ্য কিনতে পারছে না পাকিস্তান। কসুরি মনে করেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি পুনরায় বাণিজ্য শুরু হয় সেক্ষেত্রে পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত 3 বিলিয়ন ডলার সাশ্রয় হবে পশ্চিমের দেশের।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অশান্তি, সুযোগ পেয়ে আফ্রিকা-ইউরোপে জ্বালানি পাঠাচ্ছে রিলায়েন্স, চাল আম্বানির!
নূর মোহাম্মদ কাসুরি আরও বলেন, আগামী দিনে দুই দেশ যদি নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে নেয় এবং আবার আগের মতো বাণিজ্য শুরু হয় সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ব্যবসায়ীদের শুধু লাভ হবে না সেই সাথে উপকৃত হবেন দুই দেশের সাধারণ মানুষ। এছাড়াও কাসুরি একেবারে খোলাখুলি জানান, ভারতের সাথে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বস্ত্র শিল্প। আসলে পাকিস্তানে তুলোর উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন গার্মেন্ট কোম্পানিগুলি ব্রাজিল, মিশর, চিন এবং আমেরিকা থেকে তুলো কিনতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে বলাই যায়, ভারতের সাথে ব্যবসা বন্ধ হওয়ায় সারে সর্বনাশ হয়েছে পাকিস্তানের!