=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের কাছে টানা দুই ম্যাচে হারের ধাক্কা, দলটাই বদলে ফেলল নিউজিল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই সহজে জয় পেয়েছে ভারত (Team India)। ফলে এই মুহূর্তে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। টিম ইন্ডিয়ার এই সাফল্যের মাঝে নিজেদের দলে বড়সড় পরিবর্তন এনেছে কিউইরা। বর্তমান দলে থাকা কয়েকজন ফাস্ট বোলারকে দল থেকে সরিয়ে বদলি হিসেবে নতুন প্লেয়ারের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (New Zealand)। অনেকেই মনে করছেন, ভারতের কাছে পরপর দুই ম্যাচে হারের ধাক্কা সামলাতে না পেরেই এমন সিদ্ধান্ত নিল কিউই ব্রিগেড।

ভারতের কাছে হেরে দলটাই বদলে ফেলল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফাস্ট বোলার লকি ফার্গুসন তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। তবে ইডেন পার্ক ও সেডন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ দুই টি-টোয়েন্টিতে ফের দলে অন্তর্ভুক্ত হতে পারেন লকি। অন্যদিকে তারকা ক্রিকেটার ম্যাট হেনরিকে পরবর্তী তিনটি টি-টোয়েন্টির জন্য বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে সরাসরি ওয়ানডে সিরিজে অংশ নেবেন এই খেলোয়াড়।

এখানেই শেষ নয়, কিউই ফাস্ট বোলার তথা অলরাউন্ডার কাইল জেমিসন আসন্ন তৃতীয় টি-টোয়েন্টিতে খেললেও চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টিতে দলে থাকতে পারবেন না। কারণ কাইল ফোর্ড ট্রফির দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন। তাছাড়াও আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন এই নিউজিল্যান্ড তারকা। তিন প্লেয়ারকে দল থেকে সরানোর সাথে সাথে তাঁদের বিকল্প কারা হবেন সেটাও জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

আরও পড়ুন: ভারতে ঢুকে বালি চুরি, আটকাতে গেলে BSF-র উপর হামলা বাংলাদেশি দুষ্কৃতিদের

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ব্লেয়ার টিকনার দলে নেওয়া হয়েছে। তিনি পরবর্তী তিনটি ম্যাচের জন্যই উপলব্ধ থাকবেন। এছাড়াও জশ ক্লার্কসন পরবর্তী চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দলে অংশ নেবেন। সবশেষে, শুধুমাত্র তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে ডেকে নেওয়া হয়েছে ম্যাট ফিশারকে। এই আসরে অংশ নেওয়ার পর ভারত এ বনাম নিউজিল্যান্ড এ সিরিজ খেলতে নামবেন তিনি। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, কারণ অন্য দেখালেও ভারতের কাছে হেরেই নিজেদের কৌশলে বদল এনেছে নিউজিল্যান্ড। সেজন্যই বদলে গেছে দলও!

Leave a Comment