=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতে ঢুকে বালি চুরি, আটকাতে গেলে BSF-র উপর হামলা বাংলাদেশি দুষ্কৃতিদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের কোচবিহারের (Cooch Behar) ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) ধরা পড়ল উত্তেজনার ছবি। জেলাটির মেখলিগঞ্জ মহকুমা সীমান্তে শনিবার বিকেলে কাঁটাতারের ওপারে সানিয়াজান নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ ওঠে একদল বাংলাদেশির বিরুদ্ধে। একেবারে ভারতের ভেতরে ঢুকে নদী থেকে বালি তোলার সময় বাধা দেয় BSF। সূত্রের খবর, এদিন বাংলাদেশের দুষ্কৃতীদের দেখতে পাওয়া মাত্রই তাঁদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। অভিযোগ, BSF জওয়ানদের কথা না শুনে উল্ট তাঁদের উপর পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গ্রেনেড ছুঁড়ে রুদ্রমূর্তি ধারণ করেন জওয়ানরা।

সীমান্তে ভারতীয় জওয়ানদের উপর হামলা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের দুষ্কৃতীদের ভারতীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে উল্টে তাঁরা লাঠি নিয়ে তেড়ে যায় জওয়ানদের দিকে। ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। যে ঘটনায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশন নেয় বাহিনী। গ্রেনেড ছুঁড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বাংলাদেশের দুষ্কৃতীরা।

এদিকে, সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতদের সাথে ভারতীয় বাহিনীর লড়াইয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কোচবিহার সীমান্তের গ্রামগুলিতে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁরা দূর থেকে লক্ষ্য করছিলেন কিছু বাংলাদেশি দুষ্কৃতি নদী থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় ওই অঞ্চলে টহল দিচ্ছিলেন BSF জওয়ানরা। তাঁদের নির্দেশ সত্ত্বেও তাঁরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বাহিনী অ্যাকশন নিতেই পিছু হটে তাঁরা।

 

আরও পড়ুন: বাঁধ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল, পুলিশের উপর হামলা, ভাঙচুর বিধায়কের বাড়িতেও

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পদক্ষেপে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় একদিকে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও ভারতীয় সেনারা নিজেদের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেশের সর্বভৌমত্ব রক্ষা ও যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে তাঁরা বদ্ধপরিকর। দেশের অভ্যন্তরে কোনও রকম অবৈধ কাজ করতে পারবেন না বাংলাদেশিরা! নির্দেশ না মানলে অ্যাকশন নেওয়া হবে!

Leave a Comment