বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই বাংলার বুকে মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ তুলে এসেছে বাংলাদেশের (Bangladesh) অহিন্দু নাগরিকরা। বিশেষ করে কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলির সদস্যদের মুখে শোনা গিয়েছে নানান মন্তব্য। জামাতের সদস্যরাও কোনও রকম তথ্য প্রমাণ না দিয়েই ভারতের বুকে মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন (Bangladesh On India)। শুধু তাই নয়, ওপার বাংলার কট্টরপন্থীদের দাবি, তাঁরা নাকি ভারতের সিংহাসন থেকে নরেন্দ্র মোদিকে নামিয়ে এদেশে ইসলামের পতাকা উত্তোলন করবেন! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে এমন দাবিই করতে শোনা গিয়েছে ওপারের মুসলিম যুবকদের!
ভারতে ইসলামের পতাকা উত্তোলনের হুঁশিয়ারি!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচারের দাবি করে পথে নেমেছে বাংলাদেশের কট্টরপন্থী ইসলাম ধর্মালম্বীরা। ওই ভিডিওটিতে তাঁদের কয়েকজনকে বলতে শোনা গিয়েছে, “ভারতে মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এসব বলার জন্য মুসলিম ভাইদের চাপ দেওয়া হচ্ছে।”
ওই ভিডিওতে আরেক মুসলিম যুবককে বলতে শোনা যায়, “আমরা মোদিকে সিংহাসন থেকে নামিয়ে ভারতে ইসলামের পতাকা উত্তোলন করব।” আরেক বিক্ষোবকারী বললেন, “শুভেন্দু এবং নরেন্দ্র মোদি এই ধরনের আগ্রাসন বন্ধ করুক না হলে বাংলাদেশের জনগণ বড়সড় সংগ্রামের ডাক দেবে। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।
🚨CJP is the same version of Bangladesh Jamaat, CJP is an anti India elements, must share with every Nationalist‼️
CJP target BJP CMs, not Opposition CMs, raising serious concerns over hostility toward Hindu representation But they have no problem with secular CMs.
Any attempt… pic.twitter.com/8harbO9dNt
— 𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚 भारतीय 🌺🕉️ (@NarendraVictory) September 30, 2026
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় কামব্যাক করছেন মহম্মদ শামি! পেছনে এই একটা কারণ
বাংলাদেশের এক বিক্ষোভকারীর এও বক্তব্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাকি উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদের উপর অত্যাচার করছে এবং তাঁদের ঘরবাড়ি, দোকানপাট লুঠ করছে! যদিও এই ধরনের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে পারেনি বাংলাদেশের কিছু কট্টরপন্থী! ভাইরাল হওয়া ওই ভিডিওটির ক্যাপশনে ককরোচ জনতা পার্টিকে আক্রমণ করে লেখা হয়েছে, “CJP হল বাংলাদেশের জামায়াতেরই একটি সংস্করণ। CJP ভারতবিরোধী একটি শক্তি। এই বার্তাটি প্রত্যেক জাতীয়তাবাদী মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত।”