=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভারত আমার উপর ১০০% ভরসা করতে পারে” মোদির প্রশংসা করে বড় বার্তা ট্রাম্পের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে একগুচ্ছ কঠিন পদক্ষেপ নিলেও মুখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump On India)। নানান সময় আমেরিকার প্রধানের গলায় শোনা গিয়েছে মোদির গুণগান। এবার আরও একবার ভারতের প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। বললেন, ভারত তাঁর উপর পুরোপুরি 100 শতাংশ ভরসা করতে পারে। হঠাৎ কী হল ট্রাম্পের?

ফের ট্রাম্পের গলায় মোদির প্রশংসা

বর্তমানে ভারত সফরে রয়েছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সেই মতোই নয়া দিল্লিতে চলছিল বিশেষ বৈঠক। আর সেই বৈঠকের মাঝেই হঠাৎ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের ফোনে কল আসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফোনের অপরপ্রান্ত থেকে আমেরিকার প্রধান ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করেন। নয়া দিল্লিতে আমেরিকার দূতাবাসে সে দেশের 250 তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের মাঝে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন বন্ধু এবং মহান নেতা।

তাঁর কথায়, “আমি ভারতকে খুব ভালবাসি। গোর তোমাকে ভাল বক্তৃতা দিতে হবে আমার দেশের প্রতিনিধি হিসেবে। আমি সবাইকে একটু হ্যালো বলতে চাই। আমি প্রধানমন্ত্রী মোদিকে প্রচন্ড ভালবাসি। তিনি একজন অসাধারণ নেতা। আমার বন্ধুও বটে।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করার পাশাপাশি আলাদা করে ভারত প্রসঙ্গেও কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

অবশ্যই পড়ুন: গলতে পারবে না মাছিও! সীমান্তে বসছে ‘স্মার্ট বর্ডার’ প্রযুক্তি, বড় সিদ্ধান্ত অমিত শাহের

মার্কিন শাসককে বলতে শোনা গেল, “ভারত আমার উপর পুরো 100 শতাংশ ভরসা করতে পারে। আমি ভাল কাজ করছি। রেকর্ড গড়ছি। আমাদের কিন্তু বিরাট অর্থনীতি আছে, রেকর্ড স্টক মার্কেট আছে। ভারত যেটা চায় আমাদের সেটাই আছে।” এদিন ফোন কলের শেষেও একপ্রকার নরেন্দ্র মোদির নাম জপ করতে থাকেন ট্রাম্প! আমেরিকার প্রেসিডেন্ট শেষে বললেন, “আমি প্রধানমন্ত্রী মোদির খুব, খুব বড় ভক্ত।” হঠাৎ ঠিক কোন উদ্দেশ্য নিয়ে ট্রাম্পের গলায় ভারত এবং প্রধানমন্ত্রীর গুণগান? জানা যাবে সময় হলেই।

Leave a Comment