=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ভারত-পাকিস্তানের যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন করা উচিত’ বিস্ফোরক ইজরায়েলের ধর্মগুরু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে কাছাকাছি এসেছে ভারত এবং ইজরায়েল (Israel)। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের সাথে সম্পর্ক দৃঢ় হয়েছে ভারতের (India)। তবে বন্ধু দেশটিতে হয়ে যাওয়া নির্বাচনে গদি হারাতে চলেছেন নেতানিয়াহু। এমতাবস্থায়, ভারত এবং ইজরায়েলের মধ্যেকার সম্পর্ককে একপ্রকার প্রশ্নের মুখে দাঁড় করালেন ইজরায়েলের ইহুদি ধর্মগুরু রাব্বি ইউসেফ মিজরাহি। তাঁর কর্তব্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ইহুদিদের উচিত ভারতকে সাহায্য না করে পাকিস্তানকে সাহায্য করা!

বিরাট মন্তব্য করে বসলেন ইহুদি ধর্মগুরু

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে ইহুদি ধর্মগুরু রাব্বি ইউসেফ বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী ইহুদিদের অবশ্যই মূর্তিপূজকদের বর্জন করে একশ্বরে বিশ্বাসীদের পক্ষ নেওয়া উচিত। গত 3 নভেম্বর, নির্বাচন পরবর্তী মুহূর্তে ওই ধর্মগুরু একেবারে খোলাখুলি বলেন, “মূর্তিপূজকদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। তাই ইহুদিদের পাকিস্তানকে সমর্থন করা উচিত।”

ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সংঘাত প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাদের দুজনের মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে হয় তবে ইহুদিদের পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত।” তাঁর দাবি, পাকিস্তান ইজরায়েলকে সমর্থন করে বলে নয় বরং তারা একেশ্বরে বিশ্বাসী বলেই ইহুদিদের তাদের সমর্থন করা উচিত।

 

আরও পড়ুন: ‘দক্ষিণ চিন সাগর নিয়ে হস্তক্ষেপ কিন্তু মানব না!’ ভারতকে কড়া বার্তা চিনের

প্রসঙ্গত, ইহুদি ধর্ম গুরুর এমন মন্তব্য একেবারেই ভালভাবে নিচ্ছেন না বহু কূটনীতিবিদ। অনেকেই মনে করছেন, এই ধরনের মন্তব্যের কারণে ভবিষ্যতে ইজরায়েলের সাথে সম্পর্ক খারাপ হতে পারে ভারতের। তাছাড়াও নতুন সরকার গঠন হওয়ার পর ভারতীয় নীতির সাথে মতবিরোধ তৈরি হলে এই ধরনের মন্তব্য ভস্মে ঘি ঢালার মতো কাজ করতে পারে।

Leave a Comment