=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোম থেকেই ফের হাওয়া বদল, ভাইফোঁটাতেও হবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। মধ্যমগ্রাম, বারাসতের প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় যেন উপচে পড়েছে। মায়ের আগমনে আনন্দ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু উৎসবের মরসুমেও যেন পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। আজ কালীপুজোয় বৃষ্টি না হলেও সোমবার (Weather Tomorrow) থেকে পর পর তিন দিন বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal)। অর্থাৎ এবার বৃষ্টি হতে পারে ভাইফোঁটাতেও।

আজকের আবহাওয়া

কালীপুজোর দিন যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আর সেই অনুযায়ী আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। ভোরের দিকে শীতের আমেজও বেশ দেখা গিয়েছে। তবে আবহাওয়ার বদল দেখা যাবে আগামীকাল থেকে। উত্তর ও দক্ষিণবঙ্গের দুই জেলাতেই হবে বৃষ্টি, ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল সোমবার থেকে পাল্টাতে চলেছে আবহাওয়া। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস। আগামী মঙ্গল ও বুধবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: ক্ষীরপাই বড়মার মন্দিরে কেশব দে-র নাচের শুটিং, গায়ককে ঘিরে তুমুল বিতর্ক

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আলোর উৎসবের মাঝেই আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। আগামী বৃহস্পতিবার থেকে বর্ষণ কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে হালকা দমকা বাতাস। তবে দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি।

Leave a Comment