“ভারত সামরিক পদক্ষেপ নিলে আমরা যা কিছু করে দিতে পারি” জানিয়ে দিল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান (Pakistan)। এবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচাল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, “অবিভক্ত ভারত বা আঞ্চলিক আধিপত্যের কোনও ভ্রান্ত ধারণা থেকে ভারত যদি সামরিক পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে অকল্পনীয়।” আল আরাবিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি (Pakistan On India)।

ভারত সামরিক পদক্ষেপ নিলে যা কিছু করতে পারে পাকিস্তান?

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী খুব পরিষ্কারভাবে জানান, “পাকিস্তান সমতার ভিত্তিতে শান্তিতে বিশ্বাসী। পাকিস্তান অত্যন্ত বুদ্ধিমান এবং বস্তুনিষ্ঠ একটি রাষ্ট্র, যারা শুধুমাত্র শান্তিতে বিশ্বাস করে। তবে অবিভক্ত ভারতের মতো কোনও ভুল ধারণা যদি ভারতের থেকে থাকে এবং তারা যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেয় তবে তার পরিণতি হবে অকল্পনীয়। আমরা পাকিস্তানের ঐক্য এবং জনগনের নিরাপত্তার জন্য যা কিছু করে দিতে পারি।”

ভারতের সামরিক ক্ষমতা আগেই স্বীকার করেছিলেন চৌধুরী

ওই একই সাক্ষাৎকারে এর আগে ভারতের সামরিক সক্ষমতাকে নিয়ে মন্তব্য করেছিলেন চৌধুরী। পাকিস্তানের ওই লেফটেন্যান্ট জেনারেল বলেছিলেন, ভারতের প্রতিরক্ষা বাজেট বিশাল! তার সাথে পাকিস্তান পেরে উঠবে না! এটা পাকিস্তানের সাথে তুলনীয় নয়। পাকিস্তান সেনাবাহিনী ভারতের সামরিক সক্ষমতাকে সম্মান করে। পাক সেনাবাহিনী ভারতের সাথে কোনও রকম সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত নেই।

আরও পড়ুন: বাংলাদেশে বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে গেল চোরে, ক্ষতিপূরণ চাওয়া হয় স্থানীয়দের কাছে

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার ভারতকে উড়ো হুমকি দিয়েছে পাকিস্তান। বিশেষ করে পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে করে দিতেই নয়া দিল্লিকে নানা ভাবে নরমে গরমে হুমকি দিয়েছিল ইসলামাবাদ। পশ্চিমের দেশের নেতা-মন্ত্রীরা নানাভাবে ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন।

Leave a Comment