=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া অফিসারদের হুঁশিয়ারি মন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নতুন মন্ত্রীসভার দফতর বন্টন হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত দপ্তরে রাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে নদীয়ার চাঁদ বাউরিকে (Nadiar Chand Bouri)। তবে চেয়ারে বসেই বড় ঘোষণা করলেন তিনি। এবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ভুয়ো জাতিগত শংসাপত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে কড়া অবস্থান তাঁর। একেবারে মন্ত্রীসভার দায়িত্ব নিয়েই অ্যাকশন মুডে দেখা গেল নদীয়ার চাঁদ বাউরিকে।

কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা

এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ভুয়ো শংসাপত্র তৈরিতে যে সমস্ত আধিকারিক জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরেই ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে সরকারি সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমার কাছে খবর রয়েছে যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে জাতিগত শংসাপত্র নিয়ে বিরাট দুর্নীতি হয়েছে। রাজনৈতিক চাপের কারণে বহু ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এই সমস্ত কাজের সাথে যেসব আধিকারিক যুক্ত রয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না।”

তাঁর আরও সংযোজন, “যারা ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে এতদিন সরকারি সুবিধা ভোগ করে এসেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে আমাদের সরকার কোনও আপস করবে না। আমাদের অবস্থান একেবারে স্পষ্ট—জিরো টলারেন্স। খুব দ্রুতই গোটা রাজ্যজুড়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আওতায় থাকা সমস্ত জাতিগত শংসাপত্রগুলি যাচাই করা হবে। বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে ভুয়ো নথি ব্যবহার করে সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, সেগুলোকেই অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা হবে।”

আরও পড়ুন: আধার কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালেও ফ্রি চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এদিকে শুধু অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ নয়, বরং পূর্ত দফতরের কাজ নিয়েও বড় কথা শুনিয়েছেন নদীয়ার চাঁদ বাউরি। তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বহু রাস্তা আর সেতুর অবস্থা বেহাল। কোথাও রাস্তা খানাখন্দে ভর্তি, আবার কোথাও সেতুর অবস্থা নড়বড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যসুড়ে জরাজীর্ণ রাস্তা এবং সেতুর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। তারপর অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সংস্কারের কাজ হবে। তিনি বলেন, “মানুষের নিরাপত্তার নিয়ে কোনও আপস করা হবে না। যে সমস্ত রাস্তা এবং সেতুর অবস্থা খারাপ সেগুলি খুব দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment