=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভোটার তালিকায় নাম আছে অথচ বন্ধ আবাসের টাকা? কী করণীয় জানালেন জগন্নাথ সরকার

অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে ‘বাংলার বাড়ি’ বা ‘পশ্চিমবঙ্গ আবাস’ (Banglar Bari / Paschimbanga Abas) প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ অনেক উপভোক্তার ক্ষেত্রেই আটকে রয়েছে। অভিযোগ উঠেছে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার পর, কিছু ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে ভুলবশত দেখানো হচ্ছে। যদি কারও নাম ভোটার তালিকা থেকে সত্যিই বাদ পড়ে থাকে, তবে তাঁর প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে, তা আগেই ঘোষণা করেছিল সরকার। কিন্তু এমন অনেক উপভোক্তা রয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকায় এখনও রয়েছে, এমনকি তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, অথচ তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দেখানো হচ্ছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরে এ ক্ষেত্রে কী করণীয়, তা জানিয়েছেন।

ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও বাংলার বাড়ি থেকে নাম বাদ গেলে কী করবেন?

সাংসদ জগন্নাথ সরকার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, যাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO), সাব-ডিভিশনাল অফিসার (SDO)-র কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া উচিত। আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তাঁর প্রকল্পের কিস্তি আটকে রয়েছে এবং এই প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সংশোধন করার জন্য প্রশাসনকে আবেদন করা হচ্ছে। 

কোন কোন নথিপত্রের প্রয়োজন?

আবেদনের সঙ্গে, ওই ব্যক্তির নাম যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, তার প্রমাণ হিসেবে ২০২৬ সালের এসআইআর (SIR) তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠার একটি ফটোকপি জমা দিতে হবে। তালিকায় তাঁর নামটির ওপর দাগ দিয়ে বা চিহ্নিত করে দিতে হবে। এছাড়া, ভোটার তালিকার প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি ও অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্রের সঙ্গে বিডিও, পুরসভা বা এসডিও অফিসে আবেদনপত্রটি জমা দিতে হবে।

আরও পড়ুন: আয়ের নিরিখে এগিয়ে বাংলার এই পাঁচ রেলস্টেশন, দেখে নিন তালিকা

আবেদনপত্র জমা দেওয়ার পর, অবশ্যই তার একটি প্রতিলিপি সংগ্রহ করতে হবে  যাতে রসিদ হিসেবে সিল দেওয়া থাকে। এটি আবেদন জমা দেওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে অ্যাপ্লিকেশনের তারিখ যাচাই করতে সাহায্য করবে। যেহেতু এসআইআর-পরবর্তী ভোটার তালিকা সংক্রান্ত যাচাইকরণ ও আপিলের সুযোগ এখনও রয়েছে, তাই প্রয়োজনীয় নথিপত্রসহ সময়মতো আবেদন জমা দেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment