অনন্যা সরকার, কলকাতা: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য একাধিক বাস রুট চালু করেছে পরিবহন দফতর। এর মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) দ্বারা পরিচালিত বহরমপুর ডিপো থেকে ঝাড়গ্রামের রোহিনী যাওয়ার বাস পরিষেবাটি (Berhampore Rohini Bus)। এই সরকারি বাস সিউড়ি থেকে দুর্গাপুর, বিষ্ণুপুর, মেদিনীপুর ও খড়গপুর হয়ে রোহিনীতে পৌঁছায়। আসুন তাহলে এই বাসের বিস্তারিত রুট ও সময়সূচি দেখে নেওয়া যাক।
বহরমপুর – রোহিনী এনবিএসটিসি বাসের রুট ও সময়সূচি
নর্থ বেঙ্গল টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পরিচালিত বহরমপুর থেকে রোহিনীগামী বাসটি যায় ভায়া বহরমপুর – কান্দি – কুলি – সাঁইথিয়া – সিউড়ী – ইলামবাজার – পানাগড় – দুর্গাপুর স্টেশন – বড়জোড়া – বেলিয়াতোড় – বাঁকুড়া বাইপাস – বিষ্ণুপুর – ধাদিকা – গড়বেতা – চন্দ্রকোনা রোড – শালবনী – গোদাপিয়াশাল – মেদিনীপুর – খড়গপুর – খেমাশুলি – গুপ্তমনি – কুলটিকুরি। এটি সরকারি বাস, তাই মহিলা যাত্রীরা এতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
রোহিনী যাওয়ার সময় এই বাসটি –
- বহরমপুর থেকে ছাড়ে – ভোর ৫:০০-এ।
- কান্দি থেকে ছাড়ে – ভোর ৫:৫০-এ।
- সিউড়ি থেকে ছাড়ে – সকাল ৭:৫০-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – সকাল ৯;৫০-এ।
- গড়বেতা থেকে ছাড়ে – দুপুর ১:০০-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – দুপুর ১:৩০-এ।
আরও পড়ুন: ট্রেনে বাজি-পটকা নিয়ে উঠলেই বিপদ! ১০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও
বহরমপুর ফেরার সময় বাসটি –
- রোহিনী থেকে ছাড়ে – রাত ৩:৩০-এ।
- খড়গপুর থেকে ছাড়েও- ভোর ৪:৫০-এ।
- মেদিনীপুর থেকে ছাড়ে- ভোর ৫:৩০-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৬: ৩০-এ।
- বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – সকাল ৮:৪০-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – সকাল ১০: ২০-তে।