=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভোটের মুখে ফের ED-র নজরে পার্থ চট্টোপাধ্যায়! নাকতলার বাড়িতে চলছে চিরুনি তল্লাশি

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ED হানা (ED Raids)! জানা গিয়েছে শনিবার সকালে নাকতলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর এমন অবস্থায় রাজ্যে ফের ED হানা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED হানা

কিছুদিন পরেই রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে, তাই ভোট প্রচারের প্রস্তুতিতে তুমুল ব্যস্ততা শুরু হয়েছে। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল শিক্ষক দুর্নীতি মামলা। রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার, সকালে নাক তলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। এছাড়াও শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও হানা দেয় ED।

প্রসন্ন রায়ের অফিসেও চলছে তল্লাশি

জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু তিনি চিঠি দিয়ে অসুস্থ থাকার কথা জানান। যদিও তাঁকে বাড়িতে এসে বা ভিডিও কলে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছিলেন। তাই এবার সেই মতো এদিন নাকতলার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা বাড়ি। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনকি বয়ানও রেকর্ডও করা হচ্ছে। অন্যদিকে প্রসন্ন রায়ের অফিসেও একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। শেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত কোন নতুন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘মায়ের ভোগে ৪% DA?’ আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ED পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। ওই মামলায় প্রায় ৩ বছর জেল হেফাজতে ছিলেন পার্থ। গত নভেম্বরে জামিনে ছাড়া পান তিনি। কিন্তু তদন্ত এখনও চলছে। সম্প্রতি SSC নিয়োগ মামলায় পার্থকে নোটিস জারি করা হয়েছিল। কিন্তু পার্থ অসুস্থতার কথা জানিয়েছিলেন। তাই ওই মামলাতেই পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Leave a Comment