=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল, ডিজেলের? জানাল কেন্দ্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, বুধবার বাংলায় অনুষ্ঠিত হল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ঠিক সেই দিনই কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় (Fact Check)! যা নিয়ে নতুন করে আতঙ্ক বেড়েছে আমজনতার। ভাইরাল হওয়া ওই পোষ্টটিতে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নাকি 29 এপ্রিল থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে 10 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি সাড়ে 12 টাকা বাড়াচ্ছে। এবার সেই ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল PIB এর ফ্যাক্ট চেক টিম।

সত্যিই কি বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের লেটারহেড দিয়ে লেখা ভাইরাল হওয়া ওই পোষ্টের সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম। সরকারি সংস্থা PIB জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে যে পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এ নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে বিজেপির দাবি, নির্বাচনী আবহে ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করার জন্য এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানার লক্ষ্যেই এই ধরনের পোস্ট করছেন কিছু অসাধু ব্যক্তি। মানুষ যাতে আতঙ্কিত হয়ে পড়েন সেজন্যেই এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে অবাস্তব খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের তরফের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা এখন তাদের নেই।

এ নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিক সুজাতা শর্মা একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি। এখনই এই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। এই মুহূর্তে দেশে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। ফলে তেলের দামে এখনই কোনও প্রভাব পড়বে না। সাধারণ মানুষকে অনুরোধ করছি এই ধরনের গুজবে কান দেবেন না।”

 

অবশ্যই পড়ুন: বাহিনীকে ‘বহিরাগত’ বলেছিল মদনের বডিগার্ড! পাল্টা ধুয়ে দিলেন জওয়ানরা, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য, ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত তীব্রতর হতেই সম্প্রতি দেশে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। এর আগেও যা নিয়ে মুখ খুলেছিল কেন্দ্র। সরকারের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, গোটা বিশ্বে তেলের দাম বাড়লেও ভারতে এখনই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

Leave a Comment