সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার ভাইরাল হলেন রানু মণ্ডল (Ranu Mondal)। রানু মণ্ডল…এক সময়ে মানুষের মুখে মুখে তাঁর নাম ছিল। রানু একজন অসাধারণ গায়িকা। রাণাঘাট স্টেশনে বসে তাঁর গাওয়া গান এক সময়ে সকলকে মুগ্ধ করেছিল। তাঁর গলা একদম কিংবদন্তি গায়িকা প্রয়াত লতা মঙ্গেশকরের মতো বলে দাবি অনেকের। জীবন তাকে দারিদ্র্য থেকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল, কিন্তু তিনি সেই সাফল্য বেশিদিন ধরে রাখতে পারেননি। খুবই কষ্টের মধ্যে দিন কাটছে বর্তমানে রানু মণ্ডলের। যদিও এখন তাঁর একটি নতুন ভাইরাল ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সেইসঙ্গে তাঁর বাড়িও।
ফের ভাইরাল রানু মণ্ডল
ইনস্টাগ্রামে sirajashubachchan নামের একজন ব্যক্তি রানু মণ্ডলের নতুন একটি ভিডিও শেয়ার করেন। আর এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কোথায় ভাঙাচোরা ঘর, এ তো একদম চকচক করছে। কম্পিউটার, সুন্দর খাট রয়েছে রানু মণ্ডলের ঘরে। তাঁর ঘরের চেহারাই বদলে গিয়েছে। এদিকে এরকম নতুন ঘর পেয়ে রানু মণ্ডল নিজেও খুশি। একসময় পুরোনো ও সাদামাটা বাড়িটি এখন নতুন করে রঙ করার ফলে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
View this post on Instagram
বাড়ির এই পরিবর্তিত রূপ দেখে রানু মণ্ডলকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছে। এই আনন্দময় মুহূর্তে তিনি গুনগুন করে একটি গান গাইতে শুরু করেন। ভিডিওটিতে তাঁকে কণ্ঠে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির বিখ্যাত গান ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গাইতে শোনা যায়। তাঁর কণ্ঠশৈলী আবারও সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে রানু মণ্ডলকে এভাবে খুশি হয়ে মন খুলে গাইতে দেখে তাঁকে আবারও লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেছেন সকলে।
আরও পড়ুনঃ মামলা গড়িয়েছিল হাইকোর্টে, ‘বাগবাজারে দুর্গাপুজো হবেই’ ঘোষণা কমিটির
বদলে গেল রানু মণ্ডলের বাড়ি!
ভিডিওটিতে বাড়ির ভেতরের দেয়ালগুলো আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে। রঙ করার পর বাড়িটিকে আরও পরিষ্কারও দেখতে লাগছে। এই পরিবর্তনের মাঝে রানু মণ্ডলের মুখ আনন্দে ভরে উঠেছে স্বাভাবিকভাবেই। ঘুরে ঘুরে নিজের সুন্দর ঘরটি দেখছেন তিনি। এরপর অপ্রস্তুতভাবেই গুনগুন করে একটি গান গাইতে শুরু করেন। ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ লাইনটি শোনামাত্রই ভিডিওটির পুরো পরিবেশ বদলে যায়।