মমতার উপর হামলা, আরজি কর কাণ্ড…! আজকের সেরা ১০ খবর (৯ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ আগস্ট, রবিবার। মমতার উপর হামলা, আরজি কর কাণ্ড, ভারতীয় চাষিকে অপহরণ বাংলাদেশীদের, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আরজি কর কাণ্ডে নির্মল ঘোষদের বিরুদ্ধে FIR-র নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরজি কর কাণ্ড নিয়ে এবার বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুই বছর পূর্ণ হয়েছে আরজি কর ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনার। তবে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মরদেহ দাহ করার ঘটনাতে হয়েছিল অনিয়ম। তিনি জানান, শ্মশানে মৃতদেহ বেআইনিভাবে দাহ করা হয়েছিল। দাহকার্যের সিরিয়াল নম্বর ছিল ৩। কিন্তু রাতারাতি সেই নম্বর বদলে ১ করা হয়। এমনকি আত্মীয়দের বাধ্যতামূলক স্বাক্ষর গ্রহণ করা হয়নি। সেই কারণে এবার নির্মল ঘোষদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) লোকতন্ত্র সেনানিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৯৭৫ সালে আন্দোলন করে যারা জেল খেটেছিলেন, সেই সমস্ত লোকতন্ত্র সেনানিদের সম্মান জানানোর জন্য আজ বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার থেকে তাদের মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এমনকি বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের সুযোগ পাবে। তার পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধার জন্য ১ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকি এর আওতায় মোট ৩২৫ জন উপকৃত হবে। তবে যারা মারা গিয়েছেন, তাদের স্বামী কিংবা স্ত্রীরা উপকৃত হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ৮ নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে যুক্ত হলেন ৮ জন নতুন বিচারপতি। যদিও ৯ জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কিন্তু রাষ্ট্রপতির শিলমোহরের পর ১২ ঘণ্টার মধ্যেই নিযুক্ত হয়েছেন ৮ জন। সাধারণত রাষ্ট্রপতির অনুমোদনের পর বিচারপতিদের শপথ গ্রহণ করতে কয়েকদিন কেটে যায়। কিন্তু শনিবার বিকেল তিনটা নাগাদ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, এদিন বিকাল চারটে বেজে পনেরো মিনিটে নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানো হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পাকিস্তানে রহস্যময় মৃত্যু লস্কর জঙ্গি আজিজের

ফের লস্কর জঙ্গির রহস্য মৃত্যু। পাকিস্তানের একটি হোটেল থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল লস্কর ই তৈবার কুখ্যাত জঙ্গির শহীদ আব্দুল আজিজ। তবে জানা গিয়েছে, মসজিদের ভেতরে ঢুকতেই মৃত্যু হয়েছে ওই পাকিস্তানি জঙ্গির। এই নিয়ে মোট ২০ জন জঙ্গির মৃত্যু হল পাকিস্থানে, এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। তবে সেই ঘটনার কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মসজিদে ঢুকে সিঁড়ির কাছেই বসে পরে ওই লস্কর জঙ্গি। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় সে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হালিশহরে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হালিশহরে। মমতার গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ। এমনকি তাঁর গাড়িতে ছোঁড়া হয়েছে জল, কাদা এবং জুতো। জানা যাচ্ছে, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে হেনস্থার শিকার হয়েছেন তিনি। আসলে গত পরশুদিন রাতে হালিশহর থানার লকআপে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, পুলিশ নাকি তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে। সেখানেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে স্থানীয়রা তাঁকে দেখে বিক্ষোভ দেখায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিবারও ভবানীভবনে সুমিত

গতকাল অর্থাৎ শনিবার টানা ১০ ঘণ্টা ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা সিআইডি। তবে সেই জিজ্ঞাসাবাদের পর ফের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সুমিত রায়কে হাজির হতে দেখা গিয়েছে ভবানীভবনে। এদিনও শালবনীর জমি দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে খবর। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই হাজির হয়েছিল তদন্তকারীর অফিসাররা। কিন্তু সেখানে তাঁর হদিস মেলেনি। তারপর তিনি নিজেই থানায় হাজিরা দেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মহারাষ্ট্রের নাসিকে জোড়া ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের নাসিক। পরপর দু’বার জোরালো কম্পন অনুভূত হয়েছে বলেই খবর। শনিবার রাত দশটা নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। এরপর রবিবার ভোর পাঁচটা নাগাদ দ্বিতীয়বার ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমবার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এমনকি জোড়া ভূমিকম্পের কারণে সুরগানা এবং দিনদোরি তালুকের একাধিক বাড়িতে লম্বা লম্বা ফাটল দেখা গিয়েছে। কিন্তু এই ভূমিকম্পে কোনওরকম হতাহতের খবর মেলেনি। তবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) আসানসোল–দিঘা রুটে নতুন এসি বাস

এবার আসানসোল থেকে দিঘা নতুন বাস পরিষেবা শুরু হল। এই বাসে কয়েক ঘণ্টার মধ্যেই দিঘাতে পৌঁছতে পারবে সাধারণ মানুষ। এমনকি গোটা বাসটি এসি। সেইসঙ্গে আরও বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলে বায়ো টয়লেট। রুট সম্পর্কে বলতে গেলে এই বাসটি চলবে ভায়া রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় – দুর্গাপুর সিটি সেন্টার – বড়জোড়া – বেলিয়াতোড় -‌ বাঁকুড়া বাইপাস – ওন্দা – রামসাগর – বিষ্ণুপুর – গড়বেতা – চন্দ্রকোনা রোড – মেদিনীপুর – খড়গপুর – বেলদা – এগরা – কাঁথি – চাউলখোলা (মন্দারমনি) – বালিসাই – রামনগর হয়ে দিঘা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ভারতীয় চা চাষিকে অপহরণ বাংলাদেশী দুষ্কৃতীদের

সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, নিপীড়িত ওই চাষীর নাম দীপঙ্কর গোফ। তাঁর বয়স ৩৫ বছর। আসলে ওই চাষীর সীমান্তের কাঁটাতারের ওপারে ৬ বিঘা মতো চা বাগান রয়েছে। তবে নিত্যদিনের মতো গতকাল তিনি চা বাগানে কীটনাশক স্প্রে করছিলেন। কিন্তু আচমকাই বাংলাদেশের কিছু দুষ্কৃতিকার চা বাগানে ঢুকে পড়ে বলেই অভিযোগ। এমনকি জোরপূর্বক তাঁকে ওই নিয়ে যাওয়া হয়। তবে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) হুগলির চুঁচুড়া-তারকেশ্বর রুটে বাস চলাচল বন্ধ 

বাস ইউনিয়নের সেক্রেটারি পদে থাকা তৃণমূল নেতা টাকা লোপাট করেছে, সেই অভিযোগে এবার বাস চালানো বন্ধ করে দিয়েছে চালক এবং কন্টাকটাররা। জানা যাচ্ছে, হুগলি জেলার ধনিয়াখালিতে তারকেশ্বর–আরামবাগ রুটে বাস চলাচল বন্ধ হয়েছে। বাস চালক সুশান্ত পালের অভিযোগ, তৃণমূলের আমলে বাস ইউনিয়নের শীর্ষ ছিলেন শেখর হাজরা, জাকির হোসেনের মতো নেতারা। কিন্তু তারা ইউনিয়নের থেকে যথেষ্ট পরিমাণে টাকা আত্মসাৎ করেছে। এমনকি চালক বা কন্ডাক্টররা প্রাপ্য সুযোগ-সুবিধা পায়নি। সেই কারণেই বাস চালানো বন্ধ করেছেন তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment