সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টু-হুইলার বাজারে স্কুটারের (Scooter) জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। 2026 সালের জুন মাসে দেশের শীর্ষ দশটি স্কুটারের মোট বিক্রি হয়েছে 6,36,315টি ইউনিট, যা গত বছরের একই সময়ে তুলনায় প্রায় 38 শতাংশ বেশি। পারিবারিক ব্যবহার থেকে শুরু করে কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উন্নত ফিচার্সের কারণে স্কুটারের চাহিদা এখন সবথেকে বেশি। তবে এই তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে Honda Activa। পাশাপাশি বৈদ্যুতিক স্কুটারও রয়েছে তালিকায়।
Honda Activa-র দাপট অব্যাহত
জুন মাসে Honda Activa বিক্রি হয়েছে 2,18,932টি ইউনিট। গত বছরের তুলনায় এই মডেল বিক্রি প্রায় 19 শতাংশ বেড়েছে। আর দেশের শহর, গ্রাম সব জায়গাতেই নির্ভরযোগ্য এবং আরামদায়ক স্কুটার হিসেবে Activa সকলের প্রথম পছন্দ। বর্তমান সময়ে এই স্কুটারের প্রাথমিক দাম মাত্র 76 হাজার টাকা থেকে শুরু। ফলে মধ্যবিত্ত বাজেটের মধ্যে এটি দারুণ বিকল্প।
দ্বিতীয় স্থানে TVS Jupiter
এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupiter। জুন মাসে এই স্কুটারের 1,36,805টি ইউনিট সেল হয়েছে। আধুনিক ফিচার্স থেকে শুরু করে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা আর ভালো মাইলেজের কারণে এর চাহিদা দিনের পর দিন বাড়ছে। গত বছরের তুলনায় এর বিক্রি প্রায় 27 শতাংশ বেড়েছে।
বাড়ছে Suzuki Access এর জনপ্রিয়তা
এদিকে তৃতীয় স্থানে রয়েছে Suzuki Access, যা জুন মাসে বিক্রি হয়েছে 63 হাজার ইউনিট। এই ফ্যামিলি স্কুটারটির বিক্রি বছরের প্রায় 22 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটিও আধুনিক ফিচার্স এবং লুকের কারণে জনপ্রিয়।
ইলেকট্রিক বাজারে নজর কাড়ছে TVS iQube
তবে জুন মাসে সবথেকে বড় চমক এসেছে বৈদিক স্কুটার বিভাগ থেকে। TVS iQube বিক্রি হয়েছে প্রায় 47,331টি ইউনিট, যা গত বছরের তুলনায় 232 শতাংশ বেশি। পরিবেশবান্ধব যানবাহনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার কারণেই এই সাফল্য সবথেকে বেশি বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ২৬ বছর বয়সেই সাফল্য, AI প্ল্যাটফর্ম তৈরি করে একদিনে ৭৭ কোটি আয় ভারতীয় যুবকের
তরুণদের পছন্দ TVS Ntorq
তবে স্পোর্টি ডিজাইন এবং পারফরমেন্সের জন্য পরিচিত TVS Ntorq জুন মাসে 37,762 ইউনিট বিক্রি করেছে। এর বিক্রি প্রায় 65 শতাংশ পর্যন্ত বেড়েছে বছরে। এছাড়াও Yamaha RayZR বিক্রি হয়েছে 22,782 ইউনিট, যা আগের বছরের তুলনায় 60 শতাংশ বেশি। তাছাড়া Suzuki Burgman বিক্রি হয়েছে 22,454 ইউনিট। প্রিমিয়াম ম্যাক্সি স্পোর্টি গাড়ি হিসেবে এটির বিক্রি 43 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।