মাথার দাম ছিল ১ কোটি, অবশেষে কলকাতা পুলিশের STF-র জালে শীর্ষ মাও নেতা আকাশ

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বড় সাফল্য অর্জন করল রাজ্য পুলিশ (West Bengal Police)। দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর নজরে থাকার পর অবশেষে আজ ভোরে, সিপিআই (মাওবাদী)-র শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশ (Maoist Leader Akash Arrested) ওরফে মনোজকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শীর্ষ মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা। উদ্ধার হয়েছে দুটি ব্যাগ।

গ্রেপ্তার শীর্ষ মাও নেতা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সিপিআই (মাওবাদী)-র শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাওবাদী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা হয়েছে। এমনকি তাঁকে পাকড়াও করতে গত কয়েক দিন আগে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গল এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু আকাশের কোনো সন্ধান মেলেনি। সেই সময় রোলাহাটু পাহাড় থেকে দু’টি ইনসাস রাইফেল, ১০৩ রাউন্ড গুলি এবং ছ’টি ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। অবশেষে আজ, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।

ছাত্র জীবন থেকেই বামপন্থী কার্যকলাপে যুক্ত

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে পথখরচ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে মাও পুস্তক-পুস্তিকা, বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে বলে খবর। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের তরফে কিছু জানানো হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচকের বাসিন্দা তথা মাও নেতা অসীম ছাত্র জীবন থেকেই অতি বামপন্থী কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন। ২০০৪ সালে সিপিআই (মাওবাদী) গঠন হওয়ার পর জঙ্গলমহলে ফিরে পুরোদমে কাজ শুরু করেন তিনি। লালগড় আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর।

আরও পড়ুন: এবার রবীন্দ্র সরোবরে কুকুর-খাবার নিয়ে প্রবেশ নিষেধ, বড় নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

৬৪-র অসীম মণ্ডল উচ্চ রক্তচাপ এবং কোমর ব্যথার কারণে ৪০ বছর পর অবশেষে ১৩-১৪ আগস্ট জঙ্গলে এসেছিলেন। সেখানে একে ৪৭-সহ কিছু নথিপত্র রেখে গাড়ি ধরে বেরিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হল না, শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। আকাশের স্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার বাসিন্দা। তিনিও সিপিআই (মাওবাদী)-র সক্রিয় কর্মী ছিলেন। ২০১০ সালে কলকাতা পুলিশের টাস্ক পুলিশের হাতে হয়েছিলেন। বর্তমানে তিনিঅবজেলেই আছেন।

Leave a Comment