=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাধ্যমিক পাশেই আবেদন, রেলে ফের ২৮৬১ শূন্যপদে নিয়োগ

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একগুচ্ছ শূন্যপদ নিয়ে হাজির ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell), সেন্ট্রাল রেলওয়ের (Central Railway Recruitment 2026) তরফে ২০২৬ সালের অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুম্বই-সহ রেলের একাধিক ক্লাস্টারে মোট ২,৮৬১টি শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে ITI যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এই প্রতিবেদনে জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পদের নাম

সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice) পদে নিয়োগ করা হবে। বিভিন্ন ITI ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

শূন্যপদ

  • মোট শূন্যপদ: ২,৮৬১টি।
  • মুম্বই ক্লাস্টার: ১,৭১২টি।
  • ভুসাওয়াল ক্লাস্টার: ৫০০টি।
  • পুনে ক্লাস্টার: ২৭১টি।
  • নাগপুর ক্লাস্টার: ২২১টি।
  • সোলাপুর ক্লাস্টার: ১৫৭টি।

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাস করতে হবে।
  • মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
  • সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকতে হবে।
  • শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে না, ITI যোগ্যতাও আবশ্যক।

বয়সসীমা

  • সর্বনিম্ন বয়স: ১৫ বছর।
  • সর্বোচ্চ বয়স: ২৪ বছর।
  • বয়স গণনা করা হবে ৩ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী।
  • SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
  • বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের ছাড় রয়েছে।

বেতন

  • নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৯,৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
  • প্রশিক্ষণের মেয়াদ এক বছর।
  • মনে রাখবেন এটি শিক্ষানবিশ প্রশিক্ষণ, স্থায়ী রেলওয়ে চাকরি নয়।

নিয়োগ প্রক্রিয়া

  • মাধ্যমিক ও ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
  • মাধ্যমিক ও ITI-র নম্বরকে সমান গুরুত্ব দিয়ে চূড়ান্ত মেধা নির্ধারণ করা হবে।
  • মেধাতালিকায় নাম থাকলে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে।
  • এরপর প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও মেডিক্যাল সংক্রান্ত যোগ্যতা যাচাই করা হবে।
  • এই নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের উল্লেখ নেই।

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু হয়েছে: ৩ নভেম্বর ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
  • আবেদন করতে হবে অনলাইনে Central Railway-এর অফিসিয়াল ওয়েবসাইট rrccr.com-এ।
  • প্রথমে ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুলতে হবে।
  • এরপর অনলাইন আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ITI সংক্রান্ত তথ্য দিতে হবে।
  • নিজের যোগ্যতা অনুযায়ী একটি ক্লাস্টার বেছে নিতে হবে।
  • প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর ও অন্যান্য নথি আপলোড করতে হবে।
  • সাধারণ ও OBC প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা। SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
  • আবেদন জমা দেওয়ার পর ফর্মের একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই চাকরি, ONGC-তে ৩০৪৭ শূন্যপদে চলছে আবেদন

রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগ্রহী চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে অবশ্যই রেলের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে নিজের ITI ট্রেড অনুযায়ী কোন ক্লাস্টারে শূন্যপদ রয়েছে, তা যাচাই করে নেওয়া জরুরি। মনে রাখবেন, এক বছরের প্রশিক্ষণ শেষে স্থায়ী রেলওয়ে চাকরি পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। আবেদনে ইচ্ছুক ব্যক্তিরা শেষ দিন অবধি অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Official Notification: Download Now

Leave a Comment