সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। রেল মন্ত্রকের আওতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবার সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের (Indian Railways Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ, খুব শীঘ্রই এই পদে আবেদান শুরু হচ্ছে।
ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি
রেলওয়ে নিয়োগ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ আছে ৬৫৬৫ টি।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার। তবে টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে এবং NCVT/SCVT ট্রেড থেকে আইটিআই সার্টিফিকেট দরকার।
বয়স সীমা কত লাগবে?
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়স চাওয়া হয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩০ বছর বয়স হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে বেতন শুরু হবে। আর টেকনিশিয়ান গ্রেড ৩ পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
আরআরবি টেকনিশিয়ান পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। তবে প্রত্যেকটি ধাপে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন: ২০ হাজারের নিচে স্মার্টফোন, আসছে OnePlus-র নতুন সিরিজ
আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আগামী ৩০ জুন থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।