=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মানুষকে ভুল বোঝালে আদালতে যান’, অভিষেকের ডিগ্রি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ক্যামাক স্ট্রিটে তৃণমূল অফিস (Camac Street TMC Office) নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়েছে। বিলবোর্ড খোলা থেকে শুরু করে দমকল হানা..একের পর এক বিতর্ক বেড়েই চলেছে, এমতাবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শিক্ষাগত যোগ্যতা বিতর্ক এবং পুরসভার জরিমানা সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপের মতো বিষয় নিয়ে মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ফায়ার অডিটের নোটিস নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

গতকাল, তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিটের নোটিস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, “গোটা রাজ্যজুড়ে একটা পরিবারের জমিদারি চলেছে। কোনও নিয়ম-নীতি কিছুই ছিল না। এখন যদি কেউ হিসাব চায়, তাকে হিসাব দিতে হবে। তাঁদের এই কর্মকাণ্ডের কারণে পশ্চিমবঙ্গের লোকজনও কোনো নিয়ম নীতি মানছে না! তাইতো আশেপাশে এত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে।” শহর পরিষ্কারের ক্ষেত্রে পুরআইনে ফাইন চালু করার নিয়ম নিয়ে খুশি মন্ত্রী। তিনি জানান, “শহর পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব। এতে আমাদের রাজ্যের ইমেজ তৈরি হয়। সম্প্রতি চারজন আধিকারিককে নিয়ে আমি ইন্দোরে গিয়েছিলাম। দেখতে গিয়েছিলাম তারা কী সিস্টেমে শহরকে পরিষ্কার রাখে। সরকার সেই কাজ শুরু করেছে। তাই সাধারণ মানুষকে সচেতন করার জন্য শাস্তির ব্যবস্থাও করতে হবে।”

পঞ্চায়েত পরিচ্ছন্ন রাখার উদ্যোগ দিলীপের

শুধু শহরাঞ্চল নয় পঞ্চায়েত এরিয়ার পরিচ্ছন্নতা নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “প্রতিটি পঞ্চায়েতকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। কিন্তু কোথাও সফলভাবে হয়নি। আমি জেলায় জেলায় যাচ্ছি এবং আলাদা করে খোঁজ খবর করছি। ঠিক করা হয়েছে এবার সমস্ত পঞ্চায়েতে নোংরা আবর্জনা নিয়ে এসে সাত আটটা ভাগে আলাদা করা হবে এবং তার প্রসেসিং সবটাই শুরু হবে। যে টাকাগুলো এখনও পড়ে আছে, সেগুলোর সদ্ব্যবহার করার চেষ্টা হচ্ছে।” এরপরেই অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংবাদিকরা দিলীপের প্রতিক্রিয়া জানতে চায়।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগ, হাইকোর্টে আবেদন করেও প্রত্যাহার করলেন ইউসুফ পাঠান

অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হুঙ্কার মন্ত্রীর

গত ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনকে ঘিরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করেছিলেন। দাবি করেছিলেন যে, UGC নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের BBA আর MBA কে ভ্যালিড নয় বলে জানিয়েছে। অভিষেক নাকি শুধুই উচ্চমাধ্যমিক পাশ। আর সেই নিয়ে এবার ভিন্ন প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “এই ধরনের অনেক কথাই চলে সমাজ মাধ্যমে, সত্য মিথ্যা জানি না। এরকম যদি হয় কোনও একজন প্রতিনিধি মানুষকে ভুল বুঝিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কোর্টে অভিযোগ করতে পারেন। প্রধানমন্ত্রীর নামে এরকম কেস করেছেন লোকে। তো আদালতে মামলা করা উচিত।”

Leave a Comment