=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মার্কিন ডলারের বিপরীতে দাম বাড়ল ভারতীয় রুপির, দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পরেই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে ১১ পয়সা শক্তিশালী হয়ে রুপির মান দাঁড়িয়েছে ৯৫.১৭ টাকায়। বিশ্ববাজারে ডলারের সূচক কিছুটা নমনীয় হওয়ার কারণে এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার জেরেই ভারতীয় মুদ্রার এই ইতিবাচক গতি।

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন সকালে ডলারের বিপরীতে রুপি ৯৫.২০ স্তরে লেনদেন শুরু করে। তবে লেনদেনের শুরুতেই গতি বৃদ্ধি পেয়ে ৯৫.১৭-তে পৌঁছয়, যা আগের দিনের ক্লোজিং রেট ৯৫.২৮-এর তুলনায় ১১ পয়সা বেশি। ফেডারেল রিজার্ভ প্রত্যাশা মতোই তাদের নীতিগত সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে ৪.০০ শতাংশের মধ্যে স্থির রাখে। কিন্তু নীতিগত বিবৃতির পর আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়, যার সরাসরি সুফল পায় ভারতীয় মুদ্রা।

আরও পড়ুন: আবাস যোজনা, কৃষক বন্ধুসহ একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাজার বিশেষজ্ঞদের মতে, রুপির বর্তমান অবস্থান মূলত কয়েকটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উপাদানের ওপরেই নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তি পরিমাপক সূচক এদিন ০.০৪ শতাংশ কমে ১০২.১৫-তে লেনদেন করে। এর পাশাপাশি অপরিশোধিত ব্রেণ্ট ক্রুডের ফিউচার দাম ১.০৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ১১৪.১৩ ডলারে দাঁড়িয়েছে। তেলের দাম চড়া সত্ত্বেও এদিনের সামান্য পতন আমদানিকারকদের স্বস্তি দিয়েছে অনেকটাই।

এদিকে ভারতের প্রায় ৭২১ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাজারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের উপস্থিতি রুপির অতিরিক্ত ওঠানামা ঠেকাতে ঢাল হিসাবে কাজ করছে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত বুধবার ভারতীয় শেয়ারবাজার থেকে নিট ৮৭১.৮৩ কোটি টাকার শেয়ার কিনেছেন। আর এই পোর্টফোলিও প্রবাহ মুদ্রার ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন: কালীপুজোয় নির্দিষ্ট সময়ে বাজি পোড়ানো থেকে একাধিক নিষেধাজ্ঞা

বিশেষজ্ঞ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফেডারেল রিজার্ভের বিরতি আন্তর্জাতিক বাজারকে পরবর্তী সময়ে অর্থনৈতিক তথ্যের উপর নির্ভর করে তুলেছে। কিন্তু শক্তিশালী বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের নজরদারির ফলে ডলার-রুপির লেনদেনে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার, ডলারের বিপরীতে কোথায় গিয়ে দাঁড়ায় টাকা।

Leave a Comment