=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর একলাখ আহমেদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর একলাখ আহমেদ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের তরফে জারি করা কমিশনার’স অর্ডার নম্বর 678 অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবারই ওই পুলিশ অফিসারের সাসপেনশন কার্যকর হয়েছে। লালবাজার সূত্রে খবর, আহমেদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আউটপোস্টের ইনচার্জ ছিলেন।

মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য!

খোঁজ নিয়ে জানা গেল, রবিবার দুপুরে বাজি ফাটানো নিয়ে আলোচনা চলছিল 1999 সালে পাস করা পুলিশ কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানেই হঠাৎ করে পুলিশকর্মী একলাখ আহমেদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেন। আর সেই মন্তব্যের পরই আপত্তি প্রকাশ করেন গ্রুপে থাকা বাকি পুলিশ কর্মীরা। তৈরি হয় বিতর্ক। জানা গিয়েছে ওই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট পোস্টটি মুছে ফেলে ক্ষমাও চেয়েছিলেন পুলিশকর্মী। তবে ততক্ষণে সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা পুলিশের ওই ইন্সপেক্টরের মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য সমাজ মাধ্যমে গা ভাসানোর পরই সোমবার সকালে সরাসরি নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। ওই নির্দেশিকায় একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, একজন সরকারি কর্মী হওয়া সত্বেও মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য সরকার। একই সাথে নিলম্বিত থাকার সময় কেটে নেওয়া হবে অর্ধেক বেতনও।

আরও পড়ুন: রাত হলেই হোটেলে বসত গোপন জুয়ার আসর, দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন টিএমসি কাউন্সিলর চন্দন সাহা

প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পরই সরকারি কর্মীদের জনসমক্ষে সরকার বিরোধী মন্তব্য বা প্রকাশ্যে মত প্রকাশের বিষয়ে কঠোর হয় রাজ্য সরকার। সেই মর্মে, গত 20 মে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস সহ রাজ্যের অধীনে থাকা অন্যান্য দপ্তর বা স্তরের সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়ায় সরাসরি মত প্রকাশ, সংবাদমাধ্যমের তথ্য আদান-প্রদান বা লেখালেখি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল নবান্ন। যদিও পরবর্তীতে জানানো হয়,রাজ্য সরকারের নিয়মিত দপ্তরের কর্মী, আধিকারিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।

Leave a Comment