=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা, চন্দ্রনাথ খুনে গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (১১ মে)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ মে, সোমবার। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা, চন্দ্রনাথ খুনে গ্রেফতার, তৃণমূল কর্মীদের মারধরে মৃত্যু বৃদ্ধের, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চন্দ্রনাথ রথ হত্যা মামলায় CID-র হাতে গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার বিরাট সাফল্য পেয়েছে সিআইডি। ডিজিটাল লেনদেনের সূত্র ধরে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এর মধ্যে একজন বিহারের বক্সারের বাসিন্দা, আর বাকি দু’জন উত্তর প্রদেশের। গত ৬ মে মধ্যমগ্রামের দোহারিয়ায় চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করা হয়েছিল এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার দিন বালির টোল প্লেজার ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছিল দুষ্কৃতীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সোনা কেনা বন্ধ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ মোদীর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে মোদী দেশবাসীর কাছে কিছু অনুরোধ করলেন। প্রথমত, আগামী এক বছর সোনা কেনা বন্ধ করতে বলেছেন। দ্বিতীয়ত, খরচ এবং জ্বালানি বাঁচাতে ওয়াক ফ্রম হোম করতে বলেছেন। এমনকি মেট্রো বা রেল পরিষেবা ব্যবহারের অনুরোধ করেছেন। আগামী এক বছর বিদেশে ঘুরতে যেতে বারণ করেছেন। আর কৃষকদের সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার অনুরোধ করেছেন। এছাড়াও রান্নার তেলের ব্যবহার ১০% কমানোর পরামর্শ এবং পেট্রোল ডিজেলের বদলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ‘গার্ড অফ অনার’ পুলিশের

পশ্চিমবঙ্গের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্নে পৌঁছলে আজ তাঁকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানিয়েছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। নবান্নে যাওয়ার আগে তিনি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন এবং সল্টলেকের দলীয় কার্যালয়ে যান। সেখানে তাঁকে ২০৭টি পদ্মমালায় বরণ করা হয়েছে। আজ দুপুর থেকে রাত পর্যন্ত মুখ্য সচিব, বিধায়ক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সাঁতরাগাছি থেকে রাজস্থানের নতুন ট্রেন ঘোষণা

সাতরাগাছি থেকে রাজস্থানের খাতিপুরা পর্যন্ত নতুন সাপ্তাহিক ট্রেন চালু করার অনুমোদন দিয়েছে রেল। ট্রেন নম্বর ১৮০৬১ প্রতি বুধবার দুপুর ২:১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে পরের দিন বেলা ১১ টায় গন্তব্যে পৌঁছাবে। আর ফেরার পথে শুক্রবার সকাল ৯:২০ মিনিটে খাতিপুরা থেকে ছাড়বে। টাটানগর, রাঁচি এবং বান্দিকুই হয়ে চলাচলকরী এই ট্রেনটিতে এলএইচবি কোচ থাকবে। পাশাপাশি এটি একটি এক্সপ্রেস ট্রেন হিসেবে চলবে। পরিযায়ী শ্রমিক এবং পর্যটকদের দীর্ঘদিনের দাবি মিটেছে এতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি সহ একাধিক ঘোষণা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য ছ’টি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমত, চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত, সীমান্ত সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, গত কয়েক বছর নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আইএএস এবং আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ট্রেনিং-এ যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশে

শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর প্রতিবেশী দেশ বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। ‘অঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ’ নামক একটি সংগঠনের ডাকে এই প্রতিবাদ মিছিল বের করা হয়েছে বলে খবর। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। তবে কিছু কিছু মহল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় আর রাজনৈতিক পরিবর্তনের পরেই এই ক্ষোভ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বিজেপির জয়ে বাজি ফাটানোয় তৃণমূল কর্মীদের মারধরে মৃত্যু বৃদ্ধের

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির জয় উদযাপনে বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের হামলায় ৬৬ বছর বয়সী এক বিজেপি কর্মী জগদীশ বসাকের মৃত্যু হয়েছে। অভিযোগ, গত ৯ মে তাঁর নাতি বাজে ফাটানোর কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর মাথায় রড দিয়ে আঘাত করেছে এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে শনিবার কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশ নিষিদ্ধ করল নেপাল সরকার

নেপালের নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বলেন শাহ অনুপ্রবেশ রুখতে এবার কঠোর পদক্ষেপ নিলেন। নেপাল সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত দিয়ে রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া ভারতীয় পর্যটকদের জন্য এখান থেকে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পাঠ পরিবর্তনের ফলে পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) শুভেন্দুর ক্যাবিনেটের কাকে কোন মন্ত্রীত্বের দায়িত্ব বণ্টন

বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। এবার নবনিযুক্ত পাঁচজন মন্ত্রীকে তাঁদের পদ বুঝিয়ে দেওয়া হল। দিলীপ ঘোষকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, অগ্রিমিত্র পালকে নারী ও শিশু কল্যাণ এবং পুর বিষয়ক দপ্তর, নিশীথ প্রামানিককে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, অশোক কীর্তনীয়াকে খাদ্য দপ্তর এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরে নিযুক্ত করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা

বাংলায় ক্ষমতায় এসে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে বিরাট পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোনও রকম জাতভেদ ছাড়াই প্রতিটা মহিলা এই সুবিধা পাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, ১ জুন থেকে সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। আর এই ঘোষণায় রাজ্যের সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারগুলি খুবই খুশি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment