=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুসলিম মহিলাদের বন্ধ হবে অন্নপূর্ণা ভাণ্ডার? মুখ্যমন্ত্রীর কাছে দাবি, জমা পড়ল ডেপুটেশন

সৌভিক মুখার্জী, কলকাতা: মুসলিম মহিলাদের বন্ধ করা হোক অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। দাবি হিন্দু সংগঠনের। ইতিমধ্যেই প্রথম দফায় ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে রাজ্য সরকার। মোট ৫১ লক্ষ উপভোক্তা পেয়েছে সুবিধা। প্রতিশ্রুতি মতোই কাজ করছে রাজ্যের বিজেপি সরকার। তবে মুসলিমদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বন্ধের দাবিতে এবার সরব হল এক সংগঠন। তাদের স্পষ্ট দাবি, মুসলিমরা সরকারকে মান্যতা দেয় না। এমনকি ভারত মাতাকে ‘মা’ বলে মানে না। সেই কারণে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া উচিত না।

মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ

রাজ্যের এক হিন্দু সংগঠনের তরফ থেকে এসডিও অফিসে ডেপুটেশন জমা দিয়ে জানানো হয়েছে, মুসলিম মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। এমনকি তারা এর পিছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন। প্রথমত, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীরা সরকার গঠনের পর স্পষ্ট বলেছিলেন যে, রাজ্যে বিজেপি আসাতে মুসলিমদের কোনও অবদান নেই। কারণ, তারা মুসলিমদের ভোট পাননি। যদি সত্যিই মুসলিমরা ভোট না দিয়ে থাকে, তাহলে তারা কেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে?

দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রত্যেকটি সরকার এবং সরকারপোষিত স্কুল ও মাদ্রাসাতে ‘বন্দেমাতরম’ সংগীত বাধ্যতামূলক করেছেন। জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাওয়া হবে বন্দেমাতরম। তবে এ নিয়ে আন্দোলনে নামে মুসলিমরা। তারা মাদ্রাসায় ‘বন্দেমাতরম’ সংগীত গাইতে অনিচ্ছুক। এমনকি তারা কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করে। সেই কারণে ওই সংগঠনের দাবি, যদি তারা ভারত মাতাকে সম্মান জানাতে না পারে, তাহলে কেন রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পাবে? তাদের অবিলম্বে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা বন্ধ করা উচিত।

আরও পড়ুন: ৩০০০-র সাথে মিলবে আরও সুবিধা! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ঘোষণা অগ্নিমিত্রার

তৃতীয়ত, তাদের দাবি অনুযায়ী, এক-একটা মুসলিম পুরুষ একাধিকবার বিবাহ করে থাকেন। এমনকি তা ৭ থেকে ৮ পর্যন্ত গিয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এতজন মহিলাকে এক পরিবারে কেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলে ওই হিন্দু সংগঠন। এমনকি তাদের আরও সংযোজন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন যে, মুসলিমদের জন্য কোনও সুবিধা দেবে না সরকার। তাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প অবিলম্বে বন্ধ করা উচিত। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারা শুধুমাত্র ডেপুটেশন জমা দিয়েছেন।

Leave a Comment