=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মে মাসে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা? জানুন আপডেট

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে এবার তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে অনিশ্চয়তা। যেহেতু এখন নতুন সরকার ক্ষমতায়, তাই প্রশ্ন উঠছে—মে মাসে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে? সাধারণত প্রতিমাসের ১০ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে। তবে আজ ১০ তারিখ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি কোনও মহিলার। তাহলে কি বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার?

মে মাসে ঢুকবে লক্ষীর ভাণ্ডার?

বলাবাহুল্য, ২০২১ সালে ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এই লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো প্রতি মাসে। তবে পরে তা বাড়িয়ে করা হয় ১০০০ টাকা এবং ১২০০ টাকা। এমনকি এবারের নির্বাচনের আগে সেই ভাতা বাড়িয়ে একেবারে ১৫০০ এবং ১৭০০ টাকা করা হয়েছিল। তবে এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে বিজেপি। গতকাল অর্থাৎ ৯ তারিখ সরকার গঠন করেছে তারা। সেই কারণে অনেকেই মনে করছে যে, লক্ষ্মীর ভাণ্ডার আর মিলবে না।

উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এবং লক্ষীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থ অর্থাৎ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠন করলেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনও রকম বিবৃতি দেওয়া হয়নি। এমনকি কবে থেকেই বা চালু হবে এই প্রকল্প আর কীভাবে আবেদন করতে হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি। কিন্তু এটুকু বলা যায় যে, লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ভাতা হয়তো আর মিলবে না। নতুন সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প খুব তাড়াতাড়ি চালু করা হবে।

আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে কথা বলায় সাসপেন্ড! রামকৃষ্ণ কয়ালকে চাকরিতে ফেরাল পুলিশ? জানুন সত্যিটা

এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি নতুন সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি আয়ুষ্মান ভারত থেকে শুরু করার জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যুবশক্তি, প্রধানমন্ত্রী শ্রী স্কুল ইত্যাদি প্রকল্প ধাপে ধাপে চালু করা হতে পারে নতুন সরকার তরফ থেকে। তবে তৃণমূল কংগ্রেসের চালানো লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী বা যুবশ্রী ইত্যাদি প্রকল্পগুলিও বন্ধ হয়ে যাবে পরেই মত প্রকাশ ওয়াকিবহাল মহলের।

Leave a Comment