বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ভারত বনাম শ্রীলঙ্কা, দুই টেস্টের সিরিজ (India Vs Sri Lanka)। আর সেই আসরের প্রথম টেস্টের চতুর্থ দিনে ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে ধাক্কা সামলে ফের পার্টনারশিপ গড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। মাঠে ছিলেন কে এল রাহুল (KL Rahul) এবং দেবদূত পাড্ডিকল। ঠিক সেই সময় উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সতীর্থ ব্যাটসম্যান দেবদূতকে হঠাৎ চুমু খেলেন রাহুল। যা দেখে কার্যত হা হয়ে গেলেন ভক্তরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একেবারে হাসির রোল পড়ে গিয়েছে।
হঠাৎ জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন রাহুল
গল টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তবে প্রথম দিকেই ওপেনিং করতে নেমে শূন্যতে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। তাতে ধাক্কা খায় ভারত। এরপর অবশ্য সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরে টিম ইন্ডিয়া। কে এল রাহুল এবং পাড্ডিকল দুর্দান্ত পার্টনারশিপ করে ফেলেছিলেন। সেই ইনিংস চলাকালীন হঠাৎ দেখা গেল নিজের স্ট্রাইক ছেড়ে অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সতীর্থ ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন রাহুল। জড়িয়ে ধরে খেলেন চুমুও।
হঠাৎ ভারতীয় দলের সহ অধিনায়কের এমন আচরণ দেখে এক প্রকার হতবাক হয়ে গিয়েছিলেন সতীর্থ ব্যাটসম্যান দেবদূতও। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানান আলোচনা শুরু করে দিয়েছেন নেট নাগরিকরা। বলে রাখা প্রয়োজন, ঘটনাটি ঘটেছিল ম্যাচের 11 তম ওভারে। ভারতের ইনিংস চলাকালীন তখন বল করতে এসেছিলেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য। সেই ওভারের একেবারে শেষ ডেলিভারি, গিয়ে লাগে রাহুলের প্যাডে। আউট দিয়ে দেন আম্পায়ার। ফলে হতাশ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন রাহুল। ঠিক সেই সময় পেছন থেকে ডাকেন দেবদূত।
🚨 KL Rahul tries to kiss Devdutt Padikkal after he saves his wicket🚨
KL Rahul was given out LBW by the umpire and, without taking a review, started walking towards the dressing room.
But Devdutt Padikkal quickly went up to Rahul and told him to take the DRS. Rahul took the… pic.twitter.com/5mcilis8FX— Central Cricket (@arshdeep3444) August 18, 2026
আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেট যাচাই নিয়ে বড় রায় হাইকোর্টের, সরকারকে দেওয়া হল কড়া নির্দেশ
সহ অধিনায়ক চলে যাওয়ার মুহূর্তে তাঁকে ডেকে এনে রিভিউ নেওয়ার পরামর্শ দেন ভারতীয় ক্রিকেটার। সেই মতোই রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে লাগছে না। এর অর্থ আউট হননি কে এল রাহুল। এরপর আম্পায়ার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতেই জীবন ফিরে পেয়ে সতীর্থ তথা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেবদূতকে জড়িয়ে ধরে চুমু খান রাহুল। সেটাই এখন শোরগোল ফেলেছে নেট মহলে।