=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ম্যাজিকের দাপটে লাটে উঠেছে ব্যবসা! বালুরঘাটের তিন রুটে বন্ধ বাস পরিষেবা

আনিষা চৌধুরী, কলকাতা: বালুরঘাটে (Balurghat) যাত্রী পরিবহণকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে টানাপোড়েন। শহরের থানা মোড় থেকে সরাসরি তপন, ভিকাহার ও নালাগোলার দিকে যাত্রী নিয়ে যাচ্ছে টাটা ম্যাজিক (Magic)। ফলে নির্দিষ্ট বাসস্ট্যান্ডে না গিয়ে অনেকেই থানা মোড় থেকেই গন্তব্যের গাড়ি পেয়ে যাচ্ছেন। বাস (Bus) মালিকদের অভিযোগ, এর জেরে তাঁদের রুটের বাসে যাত্রী কমে যাচ্ছে এবং পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।

প্রতিবাদ জানিয়ে স্তব্ধ বাস চলাচল

এই পরিস্থিতির প্রতিবাদেই পথে নেমেছেন সংশ্লিষ্ট বাস মালিক ও কর্মীরা। তাঁদের বক্তব্য, শহরের বাইরে নির্ধারিত চকভৃগু বাসস্ট্যান্ড থেকেই সমস্ত যাত্রীবাহী গাড়ি চলাচল করা উচিত। শুক্রবার এই দাবিতে কিছু সময়ের জন্য বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় শনিবার থেকে তপন, ভিকাহার ও নালাগোলা এই তিনটি রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাস মালিকদের দাবি, প্রশাসনের তরফে আগে থেকেই নিয়ম ছিল যে বালুরঘাট থানা মোড় থেকে ম্যাজিক-সহ কোনও যাত্রীবাহী গাড়ি চলবে না। কিন্তু সেই নিয়ম কার্যকর না হওয়াতেই পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ তাঁদের। বাস মালিক আশিস কর্মকারের কথায়, বাসের পাশাপাশি ট্রেকার ও ম্যাজিককেও একই বাসস্ট্যান্ড থেকে পরিষেবা দিতে হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, বাস মালিকদের অভিযোগের সঙ্গে একমত নন থানা মোড় অটো ও ম্যাজিক অ্যাসোসিয়েশনের সম্পাদক নিতাই ঘোষ। তাঁর বক্তব্য, তাঁরা যে জায়গা থেকে গাড়ি চালাচ্ছেন, সেই জায়গার জন্যই তাঁদের রুট পারমিশন রয়েছে। সেই অনুমতি না থাকলে ঋণ নিয়ে গাড়ি কিনে পরিষেবা শুরু করার প্রশ্নই উঠত না, এমনই যুক্তি দিয়েছেন তিনি। ফলে একই রুটে গাড়ি চালানো নিয়ে দুই পক্ষের অবস্থান এখন কার্যত অব্যাহত।

আরও পড়ুন: পেনশন আটকে মৃত শিক্ষাকর্মীর, ডিআই-প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

বাস পরিষেবা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিশেষ করে তপন, ভিকাহার ও নালাগোলা রুটের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে, বাস মালিকদের সঙ্গে ম্যাজিক গাড়ির সংগঠনের মতপার্থক্যও এখনও মেটেনি। ফলে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে সমাধানসূত্র বের হয় কি না, এখন সেদিকেই নজর যাত্রীদের।

Leave a Comment