=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যাঁদের জন্য বৈভব সূর্যবংশীদের কাছে গো হারা হারল ধোনিহীন চেন্নাই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমের শুরুটা পরাজয় দিয়েই করল চেন্নাই সুপার কিংস (CSK Vs RR)। মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাকে ছাড়া প্রথমবারের মতো কোনও IPL ম্যাচে নেমেছিল চেন্নাই। আর সেখানেই বাগে পেয়ে এই দক্ষিণী দলকে একেবারে গুটিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশীদের রাজস্থান রয়্যালস। গতকাল রাজস্থানের বোলিং আক্রমণের সামনে একেবারে ধেরিয়েছে চেন্নাইয়ের ব্যাটাররা। আসলে এমন কয়েকজন প্লেয়ার রয়েছেন যাঁদের ব্যর্থতাই গতকাল মাহির দলকে হারিয়েছে।

যাঁদের জন্য RR এর কাছে গো হারা হারল CSK

প্রথম প্লেয়ার

এবছর রবীন্দ্র জাদেজাকে রাজস্থানে পাঠিয়ে সে দল থেকে সঞ্জু স্যামসনকে দলে টেনেছিল চেন্নাই সুপার কিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু নিজের দুর্ধর্ষ ফর্ম বজায় রাখায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই প্লেয়ারকে নিয়ে আশায় বুক বেঁধেছিল CSK। তবে যাঁকে নিয়ে এত স্বপ্ন দেখা সেই খেলোয়াড়ই গতকাল রাজস্থানের সামনে 6 রান করে উইকেট দিয়েছিলেন। আসলে ওপেনিং করতে নেমে সঞ্জুর এমন ব্যর্থতাই ডুবিয়েছে চেন্নাইকে।

দ্বিতীয় প্লেয়ার

গতকাল ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। এদিন তিনিও 11 বল খেলে রাজস্থানের বিরুদ্ধে মাত্র 6 রান করতে পেরেছিলেন। আসলে দলের হয়ে ভাল শুরু না করতে পারায় গতকাল সহজ জয় তুলে নিয়েছিল বৈভব সূর্যবংশীদের দল রাজস্থান রয়্যালস।

তৃতীয় প্লেয়ার

সোমবার রাজস্থানের বিপক্ষে দলের কঠিন সময় ভরসার কাঁধ হয়ে উঠতে পারতেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ম্যাথিউ শর্ট। আসলে কঠিন সময়ে ব্যাট হাতে ম্যাচের মোড় বদলে দিতে পারেন এই খেলোয়াড়। তবে রাজস্থানের বিপক্ষে হয়তো নিজের ফর্ম কোথাও একটা হারিয়ে ফেলেছিলেন তিনি। অনেকেই মনে করছেন এই ভরসাযোগ্য খেলোয়াড়ের ব্যর্থতাই গতকাল হারিয়েছে চেন্নাইকে।

অবশ্যই পড়ুন: দুই ধাপে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন, কতজন বাদ?

চতুর্থ প্লেয়ার

গতকাল রাজস্থানের সামনে বল হাতে কোনও ভাবেই উইকেট খুঁজতে পারছিলেন না চেন্নাইয়ের বোলাররা। এদিকে ক্রমশ প্রয়োজনীয় লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছিল রাজস্থান। সেই পর্বে দাঁড়িয়ে 3 ওভার বল করে 40 রান দিয়েছিলেন ম্যাট হেনরি। দলের কঠিন সময়ে যেখানে রান আটকানোর কথা সেখানে এই বিদেশী খেলোয়াড় ক্রমাগত রান দিয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় কথা এত রান দেওয়া সত্বেও তুলতে পারেননি একটি উইকেটও। মনে করা হচ্ছে, এই প্লেয়ারের ভুলের জন্যই গতকাল হেরেছে চেন্নাই।

Leave a Comment