=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যাত্রী সুবিধার্থে কলকাতায় নতুন এসি বাস রুট চালু করল WBTC, জানুন খুঁটিনাটি

অনন্যা সরকার, কলকাতা: রোজকার অফিসযাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC) একটি নতুন এসি বাস পরিষেবা চালু করেছে (Bagkhal Karunamoyee Bus)। AC-59 নামে চিহ্নিত এই রুটে পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে ৮ অক্টোবর শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জানিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। আসুন এই নতুন সরকারি এসি বাসটির সময়সূচি ও বিস্তারিত রুট সম্পর্কে জেনে নেওয়া যাক। 

বাঘখাল – করুণাময়ী ডাব্লিউবিটিসি বাসের রুট ও সময়সূচি

বাগখাল থেকে সল্টলেক করুণাময়ীগামী AC-59 রুটের বাসটি ভায়া উত্তরপাড়া – বালি খাল – দক্ষিণেশ্বর – বিমানবন্দর – চিনার পার্ক – নিউটাউন – কলেজ মোড় হয়ে করুণাময়ী পৌঁছাবে। মোট যাত্রাপথ ৩৭ কিলোমিটার। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের দুটি প্রধান ডিপো – সল্টলেক ডিপো (SLD) ও বেলঘরিয়া ডিপো (BD) এই নতুন রুটটি পরিচালনার দায়িত্বে থাকবে।

প্রাথমিকভাবে এই রুটে ‘ওয়ান-শিফট’ (One-Shift) পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সল্টলেক ডিপো প্রতি শিফটে ২টি ট্রিপ এবং বেলঘরিয়া ডিপো প্রতি শিফটে  ২.৫টি ট্রিপ পরিচালনা করবে। সময়সূচি সম্পর্কে বললে, করুণাময়ী থেকে ছাড়ার সময় সল্টলেক ডিপোর বাসটি বিকেল ৫:৩০-এ এবং বেলঘরিয়া ডিপোর বাসটি সন্ধ্যা ৬:০০-এ  ছাড়বে। আর বাঘখাল থেকে আসার সময় বেলঘরিয়া ডিপো থেকে সকাল ০৮:৩০-এ এবং সল্টলেক ডিপো থেকে সকাল ০৯:০০-এ ছাড়বে।

আরও পড়ুন: স্টপেজ বাড়ল শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকালের, কোথায় ও কখন থামবে ট্রেন? জানুন

পরিবহন নিগমের নির্দেশিকা অনুযায়ী, এই রুটের ভাড়া নির্ধারিত চার্ট অনুযায়ী ধার্য করা হবে। তবে সরকারি বাস হওয়ায় মহিলা যাত্রীদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। এই রুটটি সফলভাবে পরিচালনার জন্য সল্টলেক ও বেলঘরিয়া ডিপো তাদের বর্তমান ফ্লিট থেকেই এসি বাস সরবরাহ করবে বলে জানানো হয়েছে। ৬ অক্টোবর ডব্লিউবিটিসি (WBTC)-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এই বিজ্ঞপ্তিটি জারি করেন। পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপোগুলির ম্যানেজারদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ডাব্লিউবিটিসি-এর নতুন এই এসি বাস পরিষেবা চালু হলে উত্তরপাড়া ও দক্ষিণেশ্বরের সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য নিউ টাউন ও সল্টলেক সেক্টর ৫-এর আইটি হাবগুলিতে যাতায়াত করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment