সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ সেপ্টেম্বর, রবিবার। যাদবপুরে ফের ভাঙচুর, রেজিনগরে মমতার প্রচার, আদিবাসীদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) রেজিনগর উপনির্বাচনে প্রচারে মমতা-অভিষেক সহ ২০
রেজিনগর উপনির্বাচন একেবারে কোমর বেঁধে নামছে মমতার তৃণমূল। প্রথমে রবিউল আলম চৌধুরী ভোটে লড়বেন না বলে জানালেও পরে মত পরিবর্তন করেন। এবার প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অধ্যাপক সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, কুণাল ঘোষ, বাবর আলি, পীরজাদা কাসেম সিদ্দিকী, আলিফা আহমেদ, মহম্মদ আলি, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, অর্ণব বন্দ্যোপাধ্যায়, উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারী এবং ময়না বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সিভিক ভলান্টিয়ারদের ছুটিতে নতুন নিয়ম
দুর্গাপুজো আর হাতে গোনা একটা মাস বাকি। এবার তারই মাঝে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। সিভিকদের ছুটি নেওয়ার আগে বেশ কিছু নিয়ম মানতে হবে বলে জানিয়েছে লালবাজার। শুক্রবার কলকাতা পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশনার অজয় নন্দ সমস্ত কর্মীদের জন্য ওই নির্দেশিকা পাঠিয়েছেন। সেই অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধানদের অনুমতি ছাড়া অনুপস্থিতি ও অসদাচরণের ক্ষেত্রে জিরো টলারেন্স প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) বেলেঘাটা-আইটি সেন্টার রুটে প্রথমবার চলল পুশ ট্রলি
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বাকি অংশের মেট্রো চলাচলের ক্ষেত্রে বিরাট মাইলফলক অর্জন করে ফেলল কর্তৃপক্ষ। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনে প্রথমবারের মতো চালানো হয়েছে পুশ ট্রলি। ইতিমধ্যেই ওই অংশ পরিদর্শনের কাজ শেষ হয়েছে। এমনকি ভায়াডাক্ট এবং ব্যালাস্ট বিহীন ট্র্যাক বসানো গিয়েছে বলেও খবর। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই কাজ শেষ হলে সমস্ত দিক খতিয়ে দেখেই যাত্রী নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পের অধীনে মেট্রো পরিষেবা শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) পুরুলিয়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুরুলিয়াতে করম পুজো উপলক্ষে আদিবাসীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “আগের সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। উল্টে আন্দোলনের সময় পুলিশকে ব্যবহার করেছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করব।” এর পাশাপাশি সাঁওতালি ভাষাকেও অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য মোট ১৬০০ কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) টুলুর সংস্থার সমস্ত বরাত বাতিল করলেন অগ্নিমিত্রা
বর্তমানে পলাতক বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। পাথর এবং বালির কারবারে যুক্ত ছিলেন তিনি। তবে এবার বেআইনি কারবারে সংস্থার সমস্ত কাজের বরাত বাতিল করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দফতরের সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন যে, বৈঠকে টুলু মণ্ডলের কাজের বরাত নিয়ে বিস্তারিত কথা হয়েছে। একজন ফেরার অভিযুক্তকে দিয়ে কাজ করানো যায় না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক ঋতব্রত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনিতেই এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রতীক সহ দলের নামও হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। তবে ঋতব্রতের দাবি, তৃণমূলের যুব সমাজ বা তরুণ নেতারা দলের সেনাপতিকে মুখ হিসেবে চাইতেন। সেই কারণে ক্যামাক স্ট্রিট অফিস থেকে বেশ কয়েকজন প্রার্থীকে হারানোর পরিকল্পনা চলেছিল। সেই তালিকায় ১৪ জনের নাম ছিল এবং মমতার নাম ছিল সবার আগে। অভিষেক নেতা হওয়ার জন্যই এই পরিকল্পনা করেছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) অন্ডালে বিকট শব্দে কেঁপে উঠে ২০ ফুট নিচে নেমে গেল কুয়োর জল
চরম আতঙ্ক পশ্চিম বর্ধমানের অন্ডালে। শনিবার আচমকা বিকট শব্দে কেঁপে উঠল কুয়ো। এমনকি তারপর নিমিষের মধ্যে ২০ ফুট নিচে নেমে যায় সেই জলস্তর। ঘটনায় অন্ডালের ধান্দাডিহি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, গত তিন দিন ধরে গ্রামের একটি অংশে মাটি থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। ইসিএল-র গাফিলতির কারণেই এই দুর্দশা। স্থানীয়রা অবিলম্বে পুনর্বাসনের দাবি করেছেন। এমনকি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) হাওড়াগামী ট্রেনের কামরায় কালাচ সাপ
এবার হাওড়াগামী কাটিহার এক্সপ্রেসের কামরায় দেখা গেল বড় কালাচ সাপ, যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। কাটিহার–হাওড়া এক্সপ্রেসের যাত্রীরা জানিয়েছেন যে, শনিবার রাতে একটি নন এসি রিজার্ভ কোচে যাত্রা করার সময় সাইড লোয়ার বার্থের নিচে ওই সাপটি দেখতে পাওয়া যায়। এমনকি সাপটি হঠাৎ সিটের তলা থেকে বেরিয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এবং কামরার মধ্যেই ছোটাছুটি শুরু করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) উত্তরবঙ্গ যাওয়ার অতিরিক্ত ৪০টি বাস চালাবে NBSTC
দুর্গাপুজোয় যারা পাহাড় বা উত্তরবঙ্গে ঘোরার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর। আসন্ন পুজোর কথা মাথায় রেখে এবার বিপুল সংখ্যক এনবিএসটিসি-র বাস চলবে বলে জানানো হয়েছে। দুর্গাপুজো চলাকালীন সরকারের তরফ থেকে মোট ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। সেই অনুযায়ী শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদাসহ বিভিন্ন ডিপো থেকে এই বাসগুলি ছাড়বে বলে সূত্রের খবর। এমনকি দক্ষিণবঙ্গের শহরগুলিতে অতিরিক্ত সার্ভিসের পরিকল্পনা রয়েছে। টানা দুই সপ্তাহ ধরে এই বাসগুলি চলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) যাদবপুরে ফের অশান্তি
ফের অশান্ত যাদবপুর। শনিবার সন্ধ্যায় ছয়টি ওয়ার্ডে বাইকবাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠেছে। এমনকি সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি দলের পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। হামলার অভিযোগ উঠল ৯৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও কার্যালয়ে। শনিবার সন্ধ্যা থেকে যাদবপুরের একাধিক ওয়ার্ডে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ওঠে। এমনকি কুসুম কাননে সিপিএমের পার্টি অফিস ও ৯৬ নম্বর ওয়ার্ডের শহীদ বেদিতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন