বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেঁসে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! শালবনি জমি দুর্নীতি মামলায় CID আধিকারিকদের হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে একেবারে হাল ছেড়ে দিয়ে বড় তথ্য ফাঁস করে দিলেন তৃণমূল সাংসদদের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। শুধু তাই নয়, গোপন জবানবন্দিতে তিনি নাকি স্বীকার করে নিয়েছেন এতদিন যা যা করেছেন সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে! CID হেফাজতে থাকাকালীন সুমিতের এমন স্বীকারোক্তি মমতা তৃণমূলের জন্য যে যথেষ্ট চাপের সে কথা বলাই যায়।
অভিষেককে ফাঁসিয়ে দিলেন সুমিত?
শালবনি জমি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই সুমিত রায়ের রক্ষাকবচ তুলে নিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করেন CID আধিকারিকরা। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেকের বাড়ি একেবারে ঘিরে ফেলেছিলেন রাজ্যের গোয়েন্দারা। অভিযোগ ছিল, শালবনিতে একাধিক সরকারি খাস জমি ভুয়ো নথি তৈরি করে বিক্রি করা হতো। সেই ঘটনায় প্রথমে গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে।
বলাই বাহুল্য, সুজয়কে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে অভিষেকের আপ্ত সহায়কের নাম। পরবর্তীতে তদন্তকারী অফিসাররা চার্জশিটে স্পষ্ট করে জানিয়ে দেন, সুজয়ের হাত ধরে জমি দুর্নীতির টাকা গিয়েছে অভিষেকের PA সুমিতের অফিসে। এই তথ্য নিশ্চিত করতে বয়ান রেকর্ড করা হয় অভিষেকের দুই দেহরক্ষী থেকে শুরু করে সুজয় হাজরার গাড়ির চালকের। এরপরই একাধিক সব বিস্ফোরক তথ্য পেতেই সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করছে CID।
আরও পড়ুন: মালদ্বীপের নেওয়া ঋণের সুদও মেটাল ভারত, বন্ধুকে ‘বাঁচাতে’ দিল্লির খরচ সাড়ে ৪ কোটি ডলার
কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, বিএনএসএসের 180 ধারা মেনেই রাজ্যের গোয়েন্দাদের জবানবন্দি দিয়েছেন সুমিত রায়। আর সেখানেই নাকি CID এর কাছে সুমিত বাধ্য হয়ে একেবারে স্বীকার করে নিয়েছেন তিনি যা যা করেছেন সবটাই অভিষেকের নির্দেশে। এ প্রসঙ্গে সরকারী আইনজীবি সৈয়দ নাজিম হাবিব জানিয়েছেন, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে অভিষেক সহ একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলেই জানালেন আইনজীবী। সব মিলিয়ে, জমি কেলেঙ্কারিতে অভিষেকের নাম উঠতেই সব হারিয়ে আরও এক বড় ধাক্কা খেলো মমতার দল!