=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তিন বাহিনী, পাকিস্তানকে সতর্ক করলেন ভারতীয় সেনাপ্রধান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের পাকিস্তানকে সতর্ক করে হুঙ্কার দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র কিশোর দ্বিবেদী (Indian Army)। শনিবার, উপেন্দ্র বাবু একেবারে স্পষ্ট করে বললেন, “ভারত অপারেশন সিদুর 2.0 এর প্রস্তুতি নিচ্ছে। বর্তমান শান্তিকে স্থায়ী ভাবলে ভুল হবে! এটা শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতির মুহূর্ত!” আজ 150 তম এনডিএ কোর্সের পাসিং আউট প্যারেডে ভাষণ দেওয়ার সময় সেনাপ্রধান ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পাসিং আউট ক্যাডেটদের কাছে আবেদন করেছিলেন যাতে তাঁরা নিজেদের কেরিয়ার শুরু করার আগে থেকেই সব সময় দেশের স্বার্থে এই ধরনের বীরত্ব এবং মনোভাব বজায় রাখেন।

শত্রুদের উদ্দেশ্যে বিরাট বার্তা সেনাপ্রধানের

এদিন ভাষণ দেওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র কিশোর দ্বিবেদী খুব স্পষ্ট করে বলেন, “আজকের দিনে বিপদ সব সময় বলে কয়ে আসে না। সেটা প্রমাণ করেছে অপারেশন সিঁদুর। একই সাথে যখন জাতীয় ইচ্ছা সম্পূর্ণ নির্ভুলতা এবং সংকল্পের সংমিশ্রণে রূপান্তরিত তখন ভারত উস্কাণীর প্রতিবাদ কীভাবে করে থাকে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে। এবার সেই মান ধরে রাখার দায়িত্ব আপনাদের মতো তরুণদের কাঁধে।”

এদিন সেনাপ্রধান পাকিস্তানের মতো শত্রুদের একেবারে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ভারতের তিন সেনা অর্থাৎ স্থলবাহীন, নৌবাহিনী এবং আকাশ বাহিনীর পারস্পরিক সমন্বয়ের উপর জোর দেন। এদিন ক্যাডেটদের উদ্দেশ্যে নিজের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এখানে যে ঐক্যমত রয়েছে তা বইতে পাওয়া যাবে না বরং প্রথম দিন থেকেই তিনটি ক্ষেত্রে সেবা করার জন্য নিয়োজিত সৈন্যদের একসঙ্গে থাকার অভ্যাস বলা যায় এটাকে।

 

অবশ্যই পড়ুন: উত্তেজনা সত্ত্বেও কীভাবে অবাধে হরমুজ পার করছে ভারতের জাহাজ? ফাঁস সব

আধুনিক যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের সেনাপ্রধান বলেছিলেন, “আজকের দিনে যুদ্ধক্ষেত্র পুরোপুরি উন্মুক্ত। প্রযুক্তির যুগে প্রতিটি আন্দোলন বিপরীত দিক থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী মোতায়েন, অস্ত্রের ব্যবহার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে অনেকটা সতর্ক হওয়া প্রয়োজন।” শনিবার, পাকিস্তানের মতো শত্রুদের ইঙ্গিতে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এদিন সেনাপ্রধান একেবারে পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলেন, পরবর্তী অপারেশন সিঁদুরের জন্য ভারতের তিন বাহিনী প্রস্তুতি নিচ্ছে!

Leave a Comment