=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যেই মা দুর্গার রূপে মুগ্ধ গোটা দেশ, জানেন সেই মূর্তির শিল্পী কারা? চিনে নিন

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিমা নিরঞ্জনের পরেও দেবী দুর্গার এক অপূর্ব প্রতিমাকে ঘিরে এখনও সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে! রাধারাণীর মত মা দুর্গার (Viral Maa Durga Idol) নিখুঁত মুখের গড়ন আর উজ্জ্বল লাল শাড়িতে মায়ের এই জীবন্ত রূপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অসাধারণ এই কারুকাজ দেখে মুগ্ধ ভক্ত থেকে শিল্পপ্রেমীরা। আর এই অসাধারণ সৃষ্টির নেপথ্যে রয়েছেন ছত্তিশগড়ের (Chhattisgarh) দুই ভাই, পরমেশ্বর চক্রধারি ও লক্ষ্মী নারায়ণ চক্রধারি।

জনপ্রিয় ভাইরাল মাতা

চলতি বছর, ২০২৬ সালের দুর্গোৎসবে পরমেশ্বর চক্রধারি এবং তাঁর ভাই লক্ষ্মী নারায়ণ চক্রধারির তৈরি করা দেবী দুর্গার একটি প্রতিমা সারা ভারতের মানুষের মন জয় করে নিয়েছে। প্রতিমাটির নিখুঁত কারুকাজ এবং জীবন্ত রূপের কারণে ভক্ত ও শিল্পপ্রেমীদের মাঝে এটি ব্যাপক প্রশংসিত হয়ে আসছে এখনও। ভাইরাল সেই মূর্তির নাম রাখা হয়েছে, ‘ভাইরাল মাতা’। মায়ের এই স্নিগ্ধ চাহনি, সুন্দর মুখের গড়ন এবং উজ্জ্বল লাল শাড়ি প্রতিমাটিকে এমন এক রূপ দিয়েছে, যা হুবহুপ্রকাশ করা খুবই দুঃসাধ্য। তাই দুই ভাইয়ের এই অপূর্ব শিল্পকলায় সেলাম ঠুকছে সকলে।

রয়েছে নিজস্ব একটি আর্ট স্টুডিও

প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, পরমেশ্বর চক্রধারি হলেন ভারতের ছত্তিশগড়ের রায়পুরের একজন অত্যন্ত প্রতিভাবান ভাস্কর্য শিল্পী। তিনি এবং তাঁর ভাই লক্ষ্মী নারায়ণ চক্রধারি দুজনে মিলে মা দুর্গার এক অপূর্ব ও জীবন্ত প্রতিমা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন। সকলের মুখে মুখে এই শিল্পীদের প্রশংসা শোনা যাচ্ছে অবিরত। শুধু তাই নয়, তাঁদের নাকি রায়পুরের মহাদেব ঘাটের কাছে নিজেদের একটি আর্ট স্টুডিও আছে, সেখানেও তাঁরা অসাধারণ সব মূর্তি ও ভাস্কর্য তৈরি করে রেখেছে। প্রতিমাটির নিখুঁত কারুকাজ এবং জীবন্ত রূপদানের কারণে অনেকের আশা এবার হয়তো এই শিল্পীদের কাছে অনেকেই মায়ের মূর্তি বানানোর অর্ডার দেবে।

আরও পড়ুন: মোবাইল টাওয়ারের নামে সাইবার জালিয়াতি দুর্গাপুরে, গ্রেফতার ৭

আসলে ভক্তদের কাছে প্রতিমা কেবল একটি ভাস্কর্য নয়। এটি প্রার্থনা, বিশ্বাস এবং অনুভূতির কেন্দ্রবিন্দু। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরমেশ্বরের ভাই লক্ষ্মী নারায়ণ খৈরাগড়ের ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর্যে ‘ব্যাচেলর অব ফাইন আর্টস’ ডিগ্রি সম্পন্ন করেছেন। দুই ভাইই ছোটবেলা থেকেই মূর্তিশিল্পের সাথে যুক্ত। এখন দুই ভাইয়ের এই অনন্য যুগলবন্দী ও অনবদ্য সৃষ্টি ছত্তিশগড়ে গর্বের বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment