=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদায় লোকো পাইলটের কেবিনে উঠে ট্রেন চালানোর চেষ্টা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আনিষা চৌধুরী, কলকাতা: রেলের মতো গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থায় নিরাপত্তার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। আর সেই নিরাপত্তা নিয়েই এবার প্রশ্নের মুখে শিয়ালদহ স্টেশন (Sealdah Station)। কলকাতার বুকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল এই স্টেশনে কীভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে, সেই নিয়েই কর্তৃপক্ষের দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ। সামান্য দেরি হলেই হতে পারত বহু মানুষের প্রাণ সংশয়।

লোকো পাইলটের কেবিনে উঠে পড়ল এক পাগল

অভিযোগ, লোকো পাইলটের কেবিনের দরজা খোলা থাকার সুযোগ নিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ট্রেনের কেবিনের ভিতরে প্রবেশ করেন। এরপর ট্রেন চালকের সিটে বসে সেখানে থাকা বিভিন্ন সুইচ নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন তিনি। হর্নে চাপ দেন। লোকো পাইলটের কেবিনে থাকা সুইচ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সেখানে অননুমোদিত কোনও ব্যক্তির প্রবেশ এবং যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করার ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। সামান্য অসতর্কতা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি এক ব্যক্তি এমনই একটি ঘটনা ক্যামেরাবন্দী করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এই ঘটনা সবার নজরে আসার পর থেকেই লোকো পাইলটের কেবিনের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে কেবিনের দরজা সুরক্ষিত রাখা এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার উপরেও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর পরেই ভোলবদল! দক্ষিণবঙ্গে সতর্কতা, আগামীকালের আবহাওয়া

রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নেওয়া উচিত নয়। তাই শিয়ালদহের এই ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থার দিকে নতুন করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

Leave a Comment